Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বনে গিয়েও ধান কিনতেন বালু, খাদ্য-খাদকের জাল অরণ্য পর্যন্ত ছড়িয়েছিল

ইডি সূত্রের দাবি, এরই পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একশ জন চাষীর ধান কেনার চুক্তিপত্রও পাওয়া গিয়েছে। অর্থাৎ খাদ্য দফতর থেকে তাঁকে সরানো হলেও বালুর দেহ ও মন ছিল খাবারেই। খাদ্য-খাদকের জাল অরণ্য ভবন পর্যন্ত ছড়িয়েছিল।

বনে গিয়েও ধান কিনতেন বালু, খাদ্য-খাদকের জাল অরণ্য পর্যন্ত ছড়িয়েছিল

শেষ আপডেট: 21 December 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো: প্রবাদ রয়েছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। কিন্তু প্রাক্তন খাদ্য মন্ত্রী বন দফতরে গিয়েও ধান কিনতেন—তা কে কবে শুনেছে! 

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর রয়েছে সল্টলেকের অরণ্য ভবনে। তাঁর অফিসে হানা দিয়ে ইতিমধ্যে ১০ কোটি টাকার স্থায়ী আমানত তথা ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সঙ্গে পেয়েছে ৮০০টি পুরনো তারিখের স্ট্যাম্প পেপার। ইডি সূত্রের দাবি, এরই পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একশ জন চাষীর ধান কেনার চুক্তিপত্রও পাওয়া গিয়েছে। অর্থাৎ খাদ্য দফতর থেকে তাঁকে সরানো হলেও বালুর দেহ ও মন ছিল খাবারেই। খাদ্য-খাদকের জাল অরণ্য ভবন পর্যন্ত ছড়িয়েছিল। বন দফতরে বসেও চাষীদের থেকে ধান কিনতেন জ্যোতিপ্রিয় মল্লিক। 

বালুর মধুমেহ তথা ডায়াবেটিস রয়েছে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তাই এমনিতে ভাত কমই খেতেন। কিন্তু ইডির দাবি, জ্যোতিপ্রিয় চাষীদের থেকে যে ধান কিনতেন তার মধ্যে রহস্য রয়েছে। এ ব্যাপারে মোডাস অপারেন্ডি কী ছিল তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন ইডির অফিসাররা। তবে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দেহ করছেন, এই ধান কেনার কারবার ছিল আদতে কালোকে সাদা করার খেলা। চাষীদের ধান কেনা হত স্রেফ খাতায় কলমে। চাষীর গোলা থেকে সেই ধান বালুর গোলায় আসত না। বালু ছিলেন ইন্টারমিডিয়ারি। ধান কেনা হত কালো টাকায়, ধান বেচা হত সাদাতে। 

রেশন দুর্নীতির তদন্তে নেমে এই কারবারের আরও গভীরে যেতে চাইছেন ইডি অফিসাররা। সিজিও কমপ্লেক্স সূত্রে বলা হচ্ছে, প্রকৃত দুর্নীতির বহর আদতে হয়তো খুব বড়। তা গোড়ায় বোঝা যায়নি। যত গভীরে যাওয়া হচ্ছে, ততই দেখা যাচ্ছে, এর জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই তাঁর অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব পেয়েছে। সেই সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ের নামে ব্যাঙ্কে স্থায়ী আমানত ও নগদের হদিশও পাওয়া গিয়েছে। তবে আদালতে পেশ করা চার্জশিটে ইডি জানিয়েছিল, প্রাক্তন খাদ্য মন্ত্রীর সম্পদের পরিমাণ এখানেই সীমিত নয়। তাঁদের সন্দেহ ছিল তা নানা জায়গায় নামে বেনামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই তদন্তের নেমে এবার একের পর এক খোলস ছাড়িয়ে নতুন লিঙ্ক বের করতে শুরু করেছে ইডি।


```