Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জ্যোতিপ্রিয় মন্ত্রিসভায় ফিরছেন? জল্পনা উস্কে মমতা বললেন, ওকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল

সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে খুব শীঘ্রই মন্ত্রিসভায় কিছু রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্যোতিপ্রিয় মন্ত্রিসভায় ফিরছেন? জল্পনা উস্কে মমতা বললেন, ওকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল

মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: 10 February 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে খুব শীঘ্রই মন্ত্রিসভায় কিছু রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জ্যোতিপ্রিয়কে তিনি আবার মন্ত্রিসভায় ফেরাবেন কিনা., তা নিয়ে জনমানসে তো বটেই দলের অভ্যন্তরেই রয়েছে কৌতূহল।

সোমবার বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে এ বিষয়ে জল্পনা উস্কে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিv বৈঠকে মুখ্য়মন্ত্রীকে বলতে শোনা যায়, "বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে।" মমতা এও বলেন, "রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।"

জ্যোতিপ্রিয়র ডাক নাম বালু। পরে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন মমতা। যা থেকে অনেকেই মনে করছেন, বালুকে ফের মন্ত্রিসভায় ফেরাতে পারেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন বালু। উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি খাদ্য মন্ত্রী ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর তাঁর দায়িত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়। জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বালুকে। সেই সঙ্গে মন্ত্রিসভাতেও তাঁর কদর কমে। খাদ্য দফতর থেকে বন দফতরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এহেন বালুকে ইডি হেফাজতে নেওয়ার পরও কিছুদিন তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। পরে বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে বন দফতরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী করা হয়। 

এখন কৌতূহলের বিষয় হল, জ্যোতিপ্রিয়কে কি মন্ত্রিসভায় ফেরানো হবে?

বস্তুত লোকসভা ভোটের পর থেকেই রাজ্য মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে তৃণমূলের ঘরোয়া মহলে একটা আলোচনা চলছে। তাকে নিছক জল্পনা বললে হয়তো লঘু করা হবে। কারণ, এ ব্যাপারে উপরের সারিতে একটা চর্চা রয়েছে বলেই খবর। অবশ্য এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে কিছু বলেননি। মন্ত্রিসভায় রদবদল হবে কিনা তাঁর অগ্রাধিকার ও এক্তিয়ারের মধ্যেই পড়ে। তবে তৃণমূলের একাংশে ধারণা ফেব্রুয়ারি মাসে একটা রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী যেভাবে জ্যোতিপ্রিয়কে ক্লিনচিট দিয়েছেন, তাতে দলের অেকেই মনে করছেন, মন্ত্রিসভায় আবার জায়গা পেতে পারেন বালু।


```