Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ট্রুডোর বিয়ে ভেঙে যাচ্ছে! ১৮ বছরের দাম্পত্যের শেষে বিচ্ছেদ ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিনের

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন ভেঙে বেরিয়ে এলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau Separation)। তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা তিনি নিজেই একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছ

ট্রুডোর বিয়ে ভেঙে যাচ্ছে! ১৮ বছরের দাম্পত্যের শেষে বিচ্ছেদ ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিনের

শেষ আপডেট: 4 August 2023 02:50

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন ভেঙে বেরিয়ে এলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau Separation)। তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা তিনি নিজেই একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দু’জন আলাদা হওয়ার জন্য একটি আইনি চুক্তিতে স্বাক্ষরও করে দিয়েছেন।

বর্তমানে জাস্টিন ট্রুডোর বয়স ৫১ বছর। অন্যদিকে তাঁর স্ত্রী সোফির বয়স ৪৮। ২০০৫ সালের মে মাসে তাঁরা বিয়ে করেছিলেন। এই দম্পতির তিন সন্তানও রয়েছে। তাদের নাম জেভিয়ার (১৫), এলা গ্রেস (১৪) এবং হ্যাড্রিয়েন (৯)। (Justin Trudeau Separation)

এদিন ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রুডো ও সোফি আলাদা হয়ে গেলেও বাচ্চাদের একসঙ্গেই বড় করবেন। তাঁদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার দিকে নজর রাখবেন কড়া অভিভাবকের মতোই। এমনকী আগামী সপ্তাহের শুরুতে তাঁরা ছুটি কাটাতেও যাবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে প্রকাশিত আত্মজীবনীতে ট্রুডো বলেছিলেন, “আমাদের বিবাহ নিখুঁত নয়, এবং আমাদের অনেক কঠিন উত্থান-পতনের মুখোমুখি হতে হয়েছে। তবুও সোফি আমার সেরা বন্ধু, আমার সঙ্গী, আমার ভালবাসা রয়ে গেছে। আমরা একে অপরের প্রতি বরাবর সৎ থেকেছি।”

জাস্টিন ট্রুডো এই প্রথম মুখ খুললেন খালিস্তানিদের বিরুদ্ধে, ভোটব্যাঙ্কের কথা ভেবেই কি চুপ ছিলেন


```