Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ফ্লাওয়ার কাত গম্ভীর বাউন্সারে! ল্যাঙ্গারকে কোচ করে পুরনো কৃতজ্ঞতা মেটালেন লখনউ মেন্টর

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে বহু দলের কোচ নির্বাচন করেন সেই দলের মেন্টর। লখনউ সুপার জায়ান্টস (LSG) দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) আগামী মরশুমের জন্য কোচ বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer)।

ফ্লাওয়ার কাত গম্ভীর বাউন্সারে! ল্যাঙ্গারকে কোচ করে পুরনো কৃতজ্ঞতা মেটালেন লখনউ মেন্টর

শেষ আপডেট: 14 July 2023 20:13

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে বহু দলের কোচ নির্বাচন করেন সেই দলের মেন্টর। লখনউ সুপার জায়ান্টস (LSG) দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) আগামী মরশুমের জন্য কোচ বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer)।

লখনউ দলের কোচ ছিলেন জিম্বাবোয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর কোচিংয়ে ভালই করছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। কিন্তু গম্ভীর বুঝিয়েছেন কর্তাদের, ফ্লাওয়ারের থেকে ল্যাঙ্গার বেশি কার্যকরি। তাই কর্তারাও অস্ট্রেলীয়কেই বেছে নিলেন হেড কোচ হিসেবে।

আইপিএলে অভিষেক হওয়ার পর দু’টি মরশুমে কেটে গিয়েছে। দু’বারই প্লে-অফে উঠেছে লখনউ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। বরং গুজরাত টাইটান্স দু’বারের মধ্যে একবার চ্যাম্পিয়ন, এবার রানার্স হয়েছে।

সব থেকে বড় কথা, গম্ভীরের সঙ্গে এই অস্ট্রেলীয় তারকার ভাল একটা অতীত রয়েছে। সৌরভ যেমন নিজের ব্যাটিং অফ ফর্ম কাটাতে গ্রেগ চ্যাপেলের দ্বারস্থ হয়েছিলেন। গম্ভীরও তেমনি ২০০৮ সালে ল্যাঙ্গারের কাছে ব্যাটিং শিখতে গিয়েছিলেন। তারপরে ফিরে এসে গম্ভীর জাতীয় দলে স্থানও করে নেন। সেই কৃতজ্ঞতা ক্ষমতা পেয়ে ল্যাঙ্গারকে নিয়ে বুঝিয়ে দিলেন ভারতের নামী তারকা।

ল্যাঙ্গার কোনওদিন আইপিএল খেলেননি, কিংবা কোচিংও করাননি। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে পার্থ স্কোর্চার্সকে তিন বার চ্যাম্পিয়ন করেছেন। তাঁর কোচিংয়েই ২০২১ সালে অস্ট্রেলিয়া প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তারপরে অবশ্য জাতীয় দল থেকেও সরে যেতে বাধ্য হন। ল্যাঙ্গারকে সাহায্য করার জন্য কেএল রাহুলদের দলে থাকবেন মর্নি মর্কেল, বিজয় দাহিয়া ও জন্টি রোডস।

যশস্বীর ইতিহাস গড়া হল না, সেঞ্চুরি হাতছাড়া বিরাটেরও, ইনিংস ডিক্লেয়ার্ড ভারতে


```