Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সন্দেশখালির গঙ্গাধরের বিরুদ্ধে এখনই আইনি পদক্ষেপ নয়, মামলা ফিরল প্রধান বিচারপতির বেঞ্চে

একই সঙ্গে বিচারপতি মৌখিকভাবে পুলিশকে এই নির্দেশও দেন যে গঙ্গাধরের বিরুদ্ধে এখনই কোনও আইনি পদক্ষেপ করা যাবে না। 

সন্দেশখালির গঙ্গাধরের বিরুদ্ধে এখনই আইনি পদক্ষেপ নয়, মামলা ফিরল প্রধান বিচারপতির বেঞ্চে

গঙ্গাধর কয়াল এবং কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 17 May 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

একই সঙ্গে বিচারপতি মৌখিকভাবে পুলিশকে এই নির্দেশও দেন যে গঙ্গাধরের বিরুদ্ধে এখনই কোনও আইনি পদক্ষেপ করা যাবে না। 

সম্প্রতি সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দ্য ওয়াল অবশ্য এই সংক্রান্ত কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি। প্রথম ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা সাজানো। ধর্ষণের অভিযোগ মিথ্যে। এমনকী টাকার বিনিময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালির ঘটনা সাজিয়েছিলেন বলেও ভাইরাল ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা যায়।

ভাইরাল ওই ভিডিওকে সামনে রেখে বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের হয়। এরপরই ভাইরাল হওয়া ভিডিওগুলিকে ভুয়ো দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল।

গত মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্ত জানিয়েছিলে, সন্দেশখালি মামলার তদন্ত যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে চলছে তাই এই আবেদনেরও শুনানি প্রধান বিচারপতি বেঞ্চে হওয়া উচিত।

একই সঙ্গে ভাইরাল ভিডিওকে ঘিরে পুলিশি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। এদিন মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরৎ পাঠানোর পাশাপাশি আদালত জানিয়েছে, বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে এখনও আইনি কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। 


```