Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অভিষেকের কোম্পানি নিয়ে ফের প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার, দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস এন্ড বাউন্স নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

অভিষেকের কোম্পানি নিয়ে ফের প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার, দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ

শেষ আপডেট: 12 December 2023 19:09

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস এন্ড বাউন্স নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

আদালতের নির্দেশ মেনে আগেই ইডিকে কোম্পানির সমস্ত নথি জমা দিয়েছিলেন অভিষেক। ইডির তরফে আদালতে সেই নথি জমা দেওয়া হয়। এ ব্যাপারে মঙ্গলবার ইডির কাছে আদালতে বিচারপতি জানতে চান, “এত ডকুমেন্ট এল কীভাবে?  কিছু না থাকলে এত ডকুমেন্ট আসে কী? সেগুলি খতিয়ে দেখেছেন?”

একই সঙ্গে বিচারপতি তদন্তকারী সংস্থার আইনজীবীকে বলেন, “কোথা থেকে এল এত টাকা, এর উৎস কী, সেটা দেখেছেন? সব সম্পত্তি ২০১৪ পরে কীভাবে? এত অল্প সময়ে কীভাবে হল? আবার নিয়োগ দুর্নীতিও একই সময়। কোনও যোগ সূত্র আছে কি?”

ইডির আইনজীবী আদালতকে জানান, “সাংসদ জানিয়েছেন কোন কোম্পানি, সেখানে কী প্রস্তুত করে ইত্যাদি। জমা দেওয়া তথ্য আমরা খতিয়ে দেখছি।”

এদিন ইডির তরফে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। এরপরই সেই রিপোর্ট দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একের পর এক প্রশ্ন করেন বিচারপতি। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করারও নির্দেশ দেন। বিচারপতি বলেন, “তদন্ত দ্রুত করুন। অনির্দিষ্টকালের জন্য কাউকে গ্রেফতার করে রাখা যায় না।”

নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বে়ঞ্চ তদন্তে ‘নজরদারি’র পরিবর্তে ‘তদারকি’ করছে বলে সম্প্রতি শীর্ষ আদালতে অভিযোগ এনেছিলেন অভিষেকের আইনজীবী।

তাঁর বক্তব্য, আদালত তদন্তের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে। এমনকী অভিষেক, তাঁর পরিবার এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির বিরুদ্ধে ইডিকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হচ্ছে আদালত থেকে। অল্প সময়ের ব্যবদানে ১০ বছর আগের নথি চাওয়া হচ্ছে।

শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ অবশ্য অভিষেকের আইনজীবীর আনা আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছে, গুরুত্বপূর্ণ তদন্তের স্বার্থে ইডি যে তথ্য এবং নথি চাইবে তাকে উপেক্ষা করা যাবে না।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর কলকাতায় ইডির ম্যারাথন জেরা শেষে বাইরে বেরিয়ে অভিষেক বলেছিলেন, “হ্যাঁ, আমি এখনও লিপস অ্যান্ড বাউন্সের সিইও। শিক্ষা দুর্নীতির ১০ পয়সা ওই কোম্পানিতে ঢুকেছে, তা ইডি প্রমাণ করুক। চ্যালেঞ্জ করছি, কোনও দুর্নীতি প্রমাণ করতে পারবে না সেন্ট্রাল এজেন্সি।”


```