Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর

সারা ভারতজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন অধীর।

'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর

অধীর চৌধুরী

শেষ আপডেট: 9 July 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (July 21) তৃণমূলের ‘শহিদ দিবস’ (Tmc Martyr's Day) আসলে এখন ‘পিকনিক দিবস’ (Picnic Day)- এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

মঙ্গলবার তিনি বলেন, "২১ জুলাই আর শহিদ দিবস নেই, এখন পিকনিক দিবস। দু’দিন আগে থেকেই নানারকম মাংস রান্না, ডিমের নানা রেসিপি তৈরি হয়। বোতলও দেখা যায়! পিকনিক করতে তো টাকার দরকার, আর সেই টাকা আসে পঞ্চায়েতে চুরি, কাটমানি, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলে। এইভাবেই দিদির দলের শহিদ দিবস পালন হয়।"

এখানেই থেমে থাকেননি অধীর। তাঁর অভিযোগ, “যাঁরা সত্যিই শহিদ হয়েছিলেন, তাঁদের কোনও লাভ হয় না এই তথাকথিত শহিদ দিবস থেকে। বরং কিছু লোকের ধান্দা হয়ে যায় এই উপলক্ষে।”



তৃণমূলের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, “শুধু মিথ্যে আবেগে ভর করে এই দিবস পালন হচ্ছে। আসলে এটা এখন দলীয় শক্তি প্রদর্শনের এক পন্থা। মানুষের মনে শহিদ দিবসের যে মর্যাদা ছিল, তা আজ লুপ্ত হয়ে গিয়েছে।”

এদিন সারা ভারতজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন অধীর। তিনি বলেন, “ধর্মঘটের যে দাবিগুলি— শ্রমিকদের অধিকার, রুটিরুজির প্রশ্ন, তা তো যুক্তিসম্মত। সংসদেও তো তৃণমূল সাংসদরা এ সব বলেন। তাহলে ধর্মঘটের বিরোধিতা করছে কেন তৃণমূল?”

মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলে অধীরের মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করতে গিয়ে শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। আন্দোলনকারীদের উপর হামলা হচ্ছে, ধর্মঘট আটকাতে জোর খাটানো হচ্ছে। এটা প্রমাণ করে দিচ্ছে, মমতা এখন বিজেপির দালাল হয়ে উঠেছেন।”

তৃণমূলের তরফে যদিও এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। দলের এক মুখপাত্র জানান, “২১ জুলাই তৃণমূলের আন্দোলনের দিন, শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। অধীরবাবুরা এরকম হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন কথা যত বলবেন ততই ওরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”


```