Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিচারকরাই বঞ্চনার শিকার! রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত প্রধান বিচারপতি

বিচার চাইতে যাঁদের কাছে হাজির হন রাজ্যের মানুষ, সেই বিচারকরাই কিনা বঞ্চনার শিকার!

বিচারকরাই বঞ্চনার শিকার! রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 14 January 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: বিচার চাইতে যাঁদের কাছে হাজির হন রাজ্যের মানুষ, সেই বিচারকরাই কিনা বঞ্চনার শিকার! বিশেষত জেলা আদালতগুলির ক্ষেত্রে কোথাও বারের জন্য ঘর নেই। কোথাও আবার বিচারকদের বসার জায়গা নেই! নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্যের গাফিলতি নিয়ে অভিযোগ ছিলই।

এবার ভরা এজলাসে এবিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে। ক্ষুব্ধ প্রধান বিচারপতিকে এও বলতে শোনা যায়, "আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে রয়েছি। তার মধ্যে রাজ্য যদি পদক্ষেপ না করে তবে রাজ্য প্রশাসনের সঙ্গে আমি যুদ্ধ করতেও প্রস্তুত!"

ঘটনার সূত্রপাত, রাজ্যের ১১টি জেলা আদালত থেকে পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ এসেছে প্রধান বিচারপতির কাছে। পরিকাঠামোগত এই সমস্যার সমাধানে আগেই রাজ্যকে নির্দেশও দিয়েছিলেন প্রধান বিচারপতি।

এদিন প্রধান বিচারপতির এজলাসে ট্রাম সংক্রান্ত মামলার শুনানি চলছিল। তখনই ঘটনাচক্রে আদালতগুলির পরিকাঠামোর প্রসঙ্গ এসে পড়ে। তারপরই ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোথাও বারের ঘর নেই, কোথাও বিচারকদের বসার জায়গা নেই।

রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে কর্মচারীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। এনিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, এই সংক্রান্ত মামলায় এর আগে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ নিয়েও রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিল আদালত। এদিন প্রধান বিচারপতি কার্যত হুঁশিয়ারির উদ্দেশে রাজ্যেকে বলেন, আর কয়েক মাস রয়েছি। তারমধ্যে সমস্যার সমাধান না হলে তিনি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত। তবে এ ব্যাপারে রাজ্যের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```