Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক সংবাদ প্রকাশ করলে স্বীকৃতি হারাবেন সাংবাদিকরা

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার নতুন বিধি (New Rules) প্রকাশ করেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ওই সংস্থা বলেছে, কোনও সাংবাদিক যদি দেশের অখণ্ডতা (Integrity) ও সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক সংবাদ প্রকাশ

জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক সংবাদ প্রকাশ করলে স্বীকৃতি হারাবেন সাংবাদিকরা

শেষ আপডেট: 8 February 2022 05:01

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার নতুন বিধি (New Rules) প্রকাশ করেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ওই সংস্থা বলেছে, কোনও সাংবাদিক যদি দেশের অখণ্ডতা (Integrity) ও সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক সংবাদ প্রকাশ করেন, তাঁর সংবাদে যদি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হয়, কোনও অপরাধে উস্কানি দেওয়া হয় অথবা আদালত অবমাননা করা হয়, তাহলে তাঁর অ্যাক্রিডিটেশন বাতিল করা হবে। বর্তমানে পিআইবি-র অ্যাক্রিডেটেড সাংবাদিকের সংখ্যা ২৪০০। পিআইবি-র বিধিতে বলা হয়েছে, মোট ১০ টি কারণে সাংবাদিকরা স্বীকৃতি হারাতে পারেন। তাঁরা যদি কোথাও জাল নথি পেশ করেন ও অন্যান্য শাস্তিযোগ্য অপরাধে যুক্ত হন, তাহলে অ্যাক্রিডিটেশন হারাবেন। একইসঙ্গে বলা হয়েছে, এখন থেকে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা ও অ্যাক্রিডিটেশন পাবেন। সেক্ষেত্রে কোনও সাংবাদিকের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনি যে ওয়েবসাইটের সঙ্গে যুক্ত তা অন্তত এক বছরের পুরানো হতে হবে। কোনও সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করার ছ'মাস আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ভিউ হতে হবে ১০ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে। যে ওয়েবসাইটের ভিউ ১ কোটি, সে চারটি অ্যাক্রিডিটেশন পাবে।

```