Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাঙালি আমলার হাতেই জম্মু ও কাশ্মীরের সম্পত্তি ভাগাভাগির দায়িত্ব, কমিটি ঘোষণা মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছিলেন, জম্মু ও কাশ্মীর পৃথক দুটি কেন্দ্র শাসিত অঞ্চল হবে। সেই পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হবে লাদাখ। পাশাপাশ

বাঙালি আমলার হাতেই জম্মু ও কাশ্মীরের সম্পত্তি ভাগাভাগির দায়িত্ব, কমিটি ঘোষণা মোদী সরকারের

শেষ আপডেট: 10 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছিলেন, জম্মু ও কাশ্মীর পৃথক দুটি কেন্দ্র শাসিত অঞ্চল হবে। সেই পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হবে লাদাখ। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, কাশ্মীর ও জম্মুতে নির্বাচিত সরকারই থাকবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পত্তি ও দায় ভাগাভাগি অপরিহার্য হয়ে উঠেছে। যা এক দিনের কাজ নয়। সহজ কাজও নয়। সেই দায়িত্বই এ বার বাংলার প্রাক্তন মুখ্য সচিব তথা প্রাক্তন প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক দায়িত্বে সঞ্জয় মিত্রের অভিজ্ঞতা সুদীর্ঘ। মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর প্রাইভেট সেক্রেটারি ছিলেন সঞ্জয় মিত্র। পরে ২০১১ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তাঁকে স্বাস্থ্য সচিব ও পরে মুখ্য সচিব পদে বসান। আমলা মহলের অনেকে বলেন, পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ মতের মিল হচ্ছিল না। তাই ফের দিল্লি ফিরে যান। তখন প্রথমে পরিবহণ সচিব ছিলেন তিনি। পরে প্রতিরক্ষা সচিব পদের দায়িত্ব পান। প্রসঙ্গত, ৩১ অক্টোবর থেকে জম্মু ও কাশ্মীর সরকারি ভাবে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পাবে। তার আগে সম্পত্তি ও দায় ভাগাভাগি করে ফেলতে হবে। সঞ্জয় মিত্র ছাড়াও তিন সদস্যের কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার অরুণ গোয়েল এবং সিভিল অ্যাকাউন্টস অফিসার গিরিরাজ প্রসাদকে। শুধু সম্পত্তি ভাগাভাগি নয়, জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল হলেও যে হেতু সেখানে বিধানসভা নির্বাচন হবে, তাই নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে সরকারকে। সেই প্রক্রিয়াও দ্রুত শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কয়েক দিনের মধ্যে তাও ঘোষণা করে দেওয়া হবে।

```