
শেষ আপডেট: 25 June 2023 16:11
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ৫জি পরিষেবার সবচেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ আম্বানির জিও। অন্যান্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলি ইতিমধ্যেই একাধিক ৫জি মোবাইল ভারতে লঞ্চ করে ফেলেছে। পিছিয়ে নেই জিও। ফের একবার Jio 5G মোবাইল নিয়ে চর্চা শুরু হয়ে গেল। সংস্থার তরফে এই মোবাইল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করা হলেও, সোশ্যাল মিডিয়ায় এই মোবাইলের কিছু ফিচার ফাঁস হয়ে গেছে।
কী কী থাকতে পারে এই ফোনে?
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, Jio 5G মোবাইলের ডিসপ্লে হতে পারে ৬.৬ ইঞ্চির। এছাড়াও ফ্রন্ট প্যানেলে থাকতে পারে ওয়াটারড্রপ নচ। পিছনে ডুয়াল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ১৩ মেগাপিক্সেলের সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে।
এই ফোনে দ্রুত গতির ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, এই মোবাইলের ডাইনলোড স্পিড হতে পারে 470.17 Mbps এবং আপলোড স্পিড 34.25 Mbps।
এছাড়াও ফোনের প্রসেসর MediaTek Dimensity 700 থাকতে পারে। ৪জিবি র্যাম এবং ৩২জিবি স্টোরেজ পাওয়া যাবে। মোবাইলের দামও খুব একটা বেশি হবে না বলে মনে করা হচ্ছে। ১০ হাজারের মধ্যে পাওয়া যাবে এই ৫জি সেট। মধ্যবিত্তদের হাতের নাগালে ৫জি পরিষেবা পৌঁছে দিতেই নতুন ফোন আনছে জিও। দিওয়ালিতেই এই ফোন আসতে পারে বাজারে।
বাজারে এল ভিভোর নতুন মডেল! মনের মতো ক্যামেরা, সঙ্গে দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ