Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফের জেলাশাসকের দফতরে জিবান শেখ, সঙ্গে বৃদ্ধা মা

আবার প্রশাসনের দ্বারস্থ পূর্ব বর্ধমানের মেমারির জিবান শেখের পরিবার।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফের জেলাশাসকের দফতরে জিবান শেখ, সঙ্গে বৃদ্ধা মা

মায়ের সঙ্গে জিবান শেখ

শেষ আপডেট: 25 July 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার প্রশাসনের দ্বারস্থ পূর্ব বর্ধমানের মেমারির জিবান শেখের পরিবার। শুক্রবার মাকে হুইল চেয়ারে বসিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে জেলাশাসকের দফতরের সামনে হাজির হন ভাইবোন। এরপর জিবান শেখ জাতীয় পতাকা উপরে তুলে রেখে মাটিতে শুয়ে পড়েন।

জিবান শেখ জানান, দু'বছর আগে জেলায় এবং কলকাতায় রাজভবনের সামনে প্রতিবাদ জানানোর পরও অত্যাচার বন্ধ হয়নি। তৃণমূল কংগ্রেসের মাতব্বরেরা তাদের রেশন কার্ড কেড়ে নিয়েছে। জমির কাগজ পালটে দিয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ড কেড়ে নিয়েছে। কংগ্রেস করার অপরাধেই তাদের এই অবস্থা করেছে শাসকদল। তিনি বলেন, তাঁর ৭০ বস্তা আলু স্টোরে আটকে দিয়েছে। চাষাবাদ বন্ধ করেছে। বোনের বিয়ে ভেঙে দিয়েছে। গোপনে গোয়েন্দাগিরি চলছে। শেখ মাসুদ আর শেখ সালাউদ্দিন নামে শাসকদলের দুই নেতা এই কাণ্ড করেছে।"  

দু'বছর আগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় গড়াগড়ি খেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন  মেমারি থানার হেতমপুর গ্রামের জিবান শেখের পরিবার। জাতীয় পতাকা হাতে নিয়ে তীব্র গরমে উত্তপ্ত রাস্তায় গড়াগড়ি দিয়ে জেলাশাসকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কয়েক কিলোমিটার হেঁটে জেলাশাসকের অফিসে যান জিবান শেখের ৮৬ বছরের বৃদ্ধা মা।  এই ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের সমালোচনায় সরব হন বিরোধীরা। 

দু বছর আগেও হেতমপুর গ্রামের বাসিন্দা জিবান শেখ এবং তাঁর ভাই বাজান শেখ হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় গড়াগড়ি খেতে-খেতে জেলাশাসকের অফিসে এসে পৌঁছন। হাতে জাতীয় পতাকা নিয়ে, বুকে প্রতিবাদী শ্লোগান লেখা প্ল্যাকার্ড লাগিয়ে হেঁটে জেলাশাসকের অফিসে আসেন জিবান শেখের বোন মমতাজ এবং ৮৬ বছরের বৃদ্ধা মা কোহিনুর বিবি। প্রচণ্ড গরমে ওই বৃদ্ধার যে হাঁটতে কষ্ট হচ্ছিল, তা কারও নজর এড়ায়নি।

জিবান শেখ জানিয়েছিলেন, তাঁরা পুরনো কংগ্রেসী পরিবার। দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছেন। ছোট বোনের বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। যেখানেই যোগাযোগ হচ্ছে, কয়েকদিন পর সম্বন্ধ ভেঙে যাচ্ছে। তাঁদের অভিযোগ, খোঁজ নিয়ে জানতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের দলীয় নিদানে তাঁদের পরিবারে মেয়ের বিয়ে হবে না। এছাড়া বোনের বিয়ের জন্য নিজেদের জমি বিক্রির চেষ্টা করলেও বাধা দেওয়া হচ্ছে, জমির রেকর্ডে গরমিল করে দেওয়া হচ্ছে। এমনকি কোল্ড স্টোরেজে আলু রাখতে গিয়েও বাধা পাচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি।

এরপর গত দু' বছর নানা স্তরে দরবার করেছেন বলে জানান জিবান শেখ। কলকাতায় রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু এ যাবৎ কোনও সুরাহা হয়নি।
তাই বৃহস্পতিবার আবার জেলা প্রশাসনের সদর দফতরে হাজির হন জিবান। 

মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, "অভিযোগ একেবারে মিথ্যা। এর আগেও এরকম অভিযোগ করেছিল। তখন তদন্ত হয়েছিল। সুতরাং আমার থেকে বিডিও ও ওসি ভালো বলতে পারবেন।"


```