Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ধর্ষণের চেষ্টায় বাধা দিতেই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা! মৃত্যু ২৩ বছরের তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। বাধা দিতেই তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা (Woman Set On Fire For Resisting Rape)। দু সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মৃত্যু হল নির্যাতি

ধর্ষণের চেষ্টায় বাধা দিতেই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা! মৃত্যু ২৩ বছরের তরুণীর

শেষ আপডেট: 23 January 2023 02:02

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। বাধা দিতেই তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা (Woman Set On Fire For Resisting Rape)। দু সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মৃত্যু হল নির্যাতিতার।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে (Hazaribagh)। গত ৭ জানুয়ারি রাতে ২৩ বছর বয়সি তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে ৪ জন। তাদের মধ্যে ৩ জন আবার ওই তরুণীরই আত্মীয়।সেই ঘটনায় বাধা দেওয়ার চেষ্টা করতেই নির্যাতিতা তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। ৭০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় নির্যাতিতাকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসা চলার পর রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তরুণীর।

হাজারিবাগের পুলিশ সুপার মনোজ রতন ছোটে জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টিতে তরুণীর স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, তরুণীর স্বামী আগে থেকেই বিবাহিত ছিলেন। নির্যাতিতা তাঁর চতুর্থ স্ত্রী বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও তাঁর স্বামীর বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশকে দেওয়া বিবৃতিতে তরুণী জানিয়েছিলেন, ঘটনার পর তাঁর চিত্কার শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। অন্যদিকে তাঁর স্বামীর বক্তব্য, তিনিই উদ্ধার করেছিলেন স্ত্রীকে।

ধর্ষণের অভিযোগটিও খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, এফআইআর-এ নির্যাতিতা মহিলা যে চারজনের নাম উল্লেখ করেছিলেন তাদের মধ্যে একজন মহিলা। তিনি সম্পর্কে তরুণীর জা। তাঁর ছেলেরাও ধর্ষণের চেষ্টার ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশকে জানিয়েছিলেন নির্যাতিতা।

সাব ডিভিশনাল পুলিশ অফিসার অনুজ ওঁরাও এই ঘটনাটির তদন্ত করছেন। তিনি জানিয়েছেন, এফআইআরে নির্যাতিতা যা যা অভিযোগ করেছেন তা তাঁদের প্রাথমিক তদন্তের সঙ্গে মিলছে না। ফরেন্সিক রিপোর্ট না এলে এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলেই জানিয়েছেন তিনি।

চলন্ত ট্রেনের এসি কামরায় গণধর্ষণ মহিলাকে! উত্তরপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত টিটিই


```