Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ঝাড়খণ্ড সরকারের বড় সিদ্ধান্ত, চাকরি ও শিক্ষায় সংরক্ষণ বেড়ে ৭৭ শতাংশ, বিরোধিতা বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: লাভজনক পদে থাকায় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিধায়ক পদের ভবিষৎ সরু সুতোর উপর ঝুলছে। এরই মধ্যে রাজ্যে সরকারি চাকরি এবং শিক্ষায় পশ্চাৎপদ অংশের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করল রাজ্য সরকার (Jharkhand Government Raises Reserv

ঝাড়খণ্ড সরকারের বড় সিদ্ধান্ত, চাকরি ও শিক্ষায় সংরক্ষণ বেড়ে ৭৭ শতাংশ, বিরোধিতা বিজেপির

শেষ আপডেট: 11 November 2022 12:00

দ্য ওয়াল ব্যুরো: লাভজনক পদে থাকায় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিধায়ক পদের ভবিষৎ সরু সুতোর উপর ঝুলছে। এরই মধ্যে রাজ্যে সরকারি চাকরি এবং শিক্ষায় পশ্চাৎপদ অংশের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করল রাজ্য সরকার (Jharkhand Government Raises Reservation)। আজ রাঁচিতে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন (Hemant Soren) এই সংক্রান্ত একটি বিধি পেশ করেন। তাতে রাজ্যে সংরক্ষণের (State Government Reservation) কোটা বৃদ্ধি করে ৭৭ শতাংশ করার কথা বলা হয়েছে।

যদিও এই সংশোধনীর সুবিধা পেতে হলে কেন্দ্রীয় সরকারকে সংবিধানের নবম তফসিল সংশোধন করতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রতি এই ব্যাপারে আর্জি পেশ করে ভাষণ শেষ করেন মুখ্যমন্ত্রী।

প্রধান বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তাদের অনুপস্থিতিতে সংশোধনী প্রস্তাব পাশ হয়ে যায়। এতদিন সংরক্ষণের পরিমাণ ছিল ৫০ শতাংশ।

রাজনৈতিক মহল মনে করছে, পশ্চাৎপদ অংশের মধ্যে বিজেপির প্রভাব রুখতেই এই সিদ্ধান্ত সরেনের। জেএমএম নেতার আশঙ্কা, লাভজনক পদে থাকার অভিযোগে তাঁর বিধানসভার সদস্য পদ চলে গেলে সরকারের ভবিষৎ নিয়ে অচলাবস্থা দেখা দিতে পারে। তেমন হলে বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনের পথে যেতে হতে পারে। তাই সরেন সংরক্ষণের কোটা বৃদ্ধির রাস্তায় হাঁটলেন।

এই বিধির ফলে সরকারি চাকরি, শিক্ষায় তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৭ শতাংশ হবে।

যদিও সরকারি সিদ্ধান্ত নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের রায় হল, কোনওভাবেই সংরক্ষণের মাত্রা ৫০ শতাংশের বেশি হবে না।

আগেই ঝাড়খণ্ড মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় তফসিলি জাতির জন্য সংরক্ষণের পরিমাণ হবে ১২ শতাংশ। তফসিলি জনজাতি বা আদিবাসীদের জন্য এর পরিমাণ হবে ২৭ শতাংশ। এছাড়া, ওবিসি - ১ এর ১৫ শতাংশ এবং বি - র জন্য ১২ শতাংশ পদ ও আসন সংরক্ষিত হবে। এছাড়া সাধারণ বর্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অংশের জন্য সংরক্ষণের পরিমাণ হবে ১০ শতাংশ।

এখন এই সব ক্ষেত্র মিলিয়ে সংরক্ষণের পরিমাণ ৫০ শতাংশ। নতুন সিদ্ধান্ত বলবৎ হলে, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতি একশো আসনে ৭৭ জন পশ্চাৎপদ শ্রেণির মানুষ সুযোগ পাবেন।

রাজনৈতিক মহলের অভিমত, দলিত ও জনজাতিদের মধ্যে বিজেপির ক্রমবর্ধমান সক্রিয়তার মোকাবিলায় এই সিদ্বান্ত নিল হেমন্ত সরকার। এখন দেখার কেন্দ্রের বিজেপি সরকার এবং সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে সিলমোহর দেয় কিনা।

৫ জন যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি চক্রবর্তী, অভিনব উদ্যোগ অভিনেত্রী-সাংসদের


```