Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঠাট্টা, তাই ৫৩ বছর বয়সে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রী হয়েও দৌড় মাত্র ক্লাস টেন পর্যন্ত! এমন টিটকিরি প্রায়ই শুনতে হতো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতোকে। শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও কী করে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন তা অন্য প্রসঙ্গ, তবে এই লাগ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঠাট্টা, তাই ৫৩ বছর বয়সে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 11 August 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রী হয়েও দৌড় মাত্র ক্লাস টেন পর্যন্ত! এমন টিটকিরি প্রায়ই শুনতে হতো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতোকে। শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও কী করে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন তা অন্য প্রসঙ্গ, তবে এই লাগাতার টিটকিরিতে একটা অন্য লাভ হয়েছে। এতদিনে নতুন করে একাদশ শ্রেণিতে অ্যাডমিশন নিয়েছেন মন্ত্রী। প্রমাণ করে দিয়েছেন, শেখার কোনও বয়স হয় না! ঝাড়খণ্ডের শিক্ষার উন্নতির জন্য রাজ্য জুড়ে নতুন মডেল স্কুল খুলছে সরকার। সোমবার সাংবাদিকদের সামনে সে বিষয়ে ঘোষণা করতে আসেন জগরনাথ মাহাতো। তখনই সকলে চমকে দিয়ে ঘোষণা করেন, তিনি স্কুলে ভর্তি হচ্ছেন আবার। https://twitter.com/ANI/status/1292820875041964040 সূত্রের খবর, ৫৩ বছরের এই মন্ত্রী তাঁর নিজেরই বিধানসভা, বোকারো জেলার দুমরি এলাকার নাবাডিহতে একটি সরকারি ইন্টার-কলেজে দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন তিনি৷ ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন, এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন। ১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। তার পরে আর লেখাপড়া করেননি তিনি। কিন্তু এত দিন পরে কেন এই সিদ্ধান্ত? জগরনাথ বলেন, "আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন৷ সেই সমস্ত মানুষদের জবাব দেওয়ার জন্যই আমি ফের ভর্তি হয়েছি পড়াশোনা করতে। পড়াশোনার কোনও বয়স হয় না। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব।" শুধু তাই নয়, নিজে ক্লাস টেনের বিদ্যা নিয়ে কী করে রাজ্যের শিক্ষা দফতর সামলাবেন, সে প্রশ্নের মুখে তাঁকে বারবারই পড়তে হয়েছে নানা সময়ে। তাই সব ভুলে গিয়ে পড়াশোনাটা আবার নতুন করে করবেন বলে ঠিক করেছেন তিনি। তবে পড়াশোনার পাশাপাশি চাষাবাদও করবেন বলে জানিয়েছেন জগরনাথ, সেই সঙ্গে মন্ত্রী হিসেবে দায়িত্ব সামাল দেওয়ার পাশাপাশি মানুষের জন্য কাজও করবেন। সকলে যাতে তাঁকে দেখে অনুপ্রাণিত হয়, সেই চেষ্টাই করবেন এখন থেকে।

```