
শেষ আপডেট: 3 June 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে আসতে চলেছে ইনফিনিক্স নোট ৩০ সিরিজের নতুন মডেল। চলতি মাসেই ভারতে বিক্রি শুরু হবে Infinix Note 30 5G। এই মডেলের সবচেয়ে বেশি আকর্ষনীয় বিষয় হল সাউন্ড। জেবিএলের স্টেরিও স্পিকার যুক্ত হচ্ছে এই ফোনে। যা ফোনে গান শোনা, সিনেমা দেখা বা গেম খেলার অভিজ্ঞতা পাল্টে দেবে।
আগেই JBL কোম্পানি জানিয়েছিল ইনফিনিক্সের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধছে। JBL-র সিগনেচার সাউন্ড থাকবে মোবাইলে। সেই অভিজ্ঞতাই প্রতিফলিত হবে Infinix Note 30 5G-তে।

Infinix Note 30 5G-র ফিচার
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে। এলসিডি পাঞ্চ-হোল থাকছে। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট মিলবে এই মডেলে।
প্রসেসর: MediaTek Dimensity 6080।
এই মডেলের দু'টি ভেরিয়েন্ট পাওয়া যাবে। ৬জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ। উল্লেখ্যযোগ্য বিষয় এই স্টোরেজ এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে।
ক্যামেরা: মোবাইলটি ট্রিপিল প্রাইমারি ক্যামেরা যুক্ত। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও দু'টি ক্যামেরা।

এছাড়াও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: ৫০০০ mAh। এই মোবাইলে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Moto Edge 40: বিক্রি শুরু ভারতে, মোবাইলটি অনলাইনে যেন ‘হটকেক’, রইল বিস্তারিত