Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: নাকে অক্সিজেনের নল নিয়েই শুনানিতে, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু জয়নগরের বৃদ্ধের, দাবি পরিবারের

জয়নগরে SIR আতঙ্ক! নাকে অক্সিজেনের নল নিয়ে শুনানিতে হাজির বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যু, পরিবারের অভিযোগ।

SIR: নাকে অক্সিজেনের নল নিয়েই শুনানিতে, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু জয়নগরের বৃদ্ধের, দাবি পরিবারের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 January 2026 10:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে SIR-এর জন্য এনিউমারেশন ফর্ম বিলির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে শুনানি-পর্ব চলছে। রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়ই SIR-এর শুনানিতে ডাক পাওয়ার পরে আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে (SIR, Hearing Death)। এর মাঝেই জয়নগরের ৬৮ বছর বয়সী নাজিতুল মোল্লার মৃত্যু সংবাদ প্রকাশ্যে এসেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না পাওয়ায় বৃদ্ধ আতঙ্কগ্রস্ত ছিলেন। পরিবারের সদস্যদের মতে, এই দুশ্চিন্তার কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যু হয়েছে (Death)।

পরিবার সূত্রে জানা যায়, নাজিতুল মোল্লা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আতঙ্কে ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় ২০ ডিসেম্বর তাঁকে প্রথমে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৩১ ডিসেম্বর নাজিতুলকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়। তখন পরিবারের সদস্যরা হাসপাতালের বন্ডে স্বাক্ষর করে তাকে বাড়িতে নিয়ে আসেন।

৩১ ডিসেম্বর, অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই নাজিতুল শুনানিকেন্দ্রে হাজির হন। শুনানির পরে বাড়ি ফেরার পরই তার শারীরিক অবস্থা আরও গুরুতরভাবে খারাপ হয়ে যায়। ২ জানুয়ারি তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, SIR-এর শুরু থেকেই নাজিতুল আতঙ্কে ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের মতে, এই আতঙ্কেই তার মৃত্যু হয়েছে।

জয়নগরের তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ বলেন, “নির্বাচন কমিশনের SIR নামক ষড়যন্ত্রের কারণে বাংলার একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে। এর দায় নির্বাচন কমিশন এবং BJP-কেই নিতে হবে” (TMC, Election Commission, BJP)। তবে স্থানীয় BJP নেতৃত্বের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।


```