
শেষ আপডেট: 3 January 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে বিরল নজির জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat)। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে খেলার প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন তিনি। বোলিং ইনিংসের প্রথম তিন ওভারেই নিজের নামের পাশে ছয় উইকেট বসিয়ে নিতে পেরেছেন। দিল্লি একটা সময় পাঁচ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল।
নিজেদের ঘরের মাঠে জয়দেব দেখালেন তিনি জাতীয় দলে জায়গা করে নিতে প্রস্তুত।
উনাদকাট যে নজির গড়লেন সেটি বহুদিন ক্রিকেটে জারি থাকবে। এর আগে কোনও বোলারই রঞ্জি ট্রফিতে প্রথম ওভারে হ্যাটট্রিক করতে পারেননি। সেদিক থেকে এটি হল অব ফেমে স্থান করে নেবে।
প্রথম ওভারের শেষে দিল্লির শূন্য রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। শুধু তাই নয় দিল্লির একটা সময় ১০ রানে সাত উইকেট পড়ে যায়।
বাংলাদেশের বিরুদ্ধে জয়দেব যদিও টেস্টে সুযোগ পেয়েছিলেন। তিনি সেই সুযোগ কাজেও লাগিয়েছেন। উনাদকাট আইপিএলে পরিচিত মুখ। তিনি বিশেষ কার্যকরী পারফরম্যান্স করেন আইপিএল-এ। তিনি এই বিরল কৃতিত্ব দেখিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিলেন।
তিনি এদিন ঘরের মাঠে চেনা পরিবেশে দিল্লি দলের অধিনায়ক যশ ধূল ছাড়াও বাকি তিন ব্যাটসম্যানকে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছেন।
চেতন শর্মাই থেকে যেতে পারেন প্রধান নির্বাচক! বরখাস্ত হওয়ার পরেও ফিরছেন পুরনো চাকরিতে