Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

টুকলির সন্দেহে পোশাক খুলিয়েছিলেন দিদিমণি, অপমানে গায়ে আগুন নবম শ্রেণির ছাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পরীক্ষা চলাকালীন টুকলি করছে সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমে থাকা শিক্ষিকা সকলের সামনেই পোশাক খুলতে (strip-search) বাধ্য করেছিলেন বলে অভিযোগ। যদিও সেই ছাত্রীর কাছে কিছুই মেলেনি। কিন্তু এভাবে সকলের সামনে পো

টুকলির সন্দেহে পোশাক খুলিয়েছিলেন দিদিমণি, অপমানে গায়ে আগুন নবম শ্রেণির ছাত্রীর

শেষ আপডেট: 23 October 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পরীক্ষা চলাকালীন টুকলি করছে সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমে থাকা শিক্ষিকা সকলের সামনেই পোশাক খুলতে (strip-search) বাধ্য করেছিলেন বলে অভিযোগ। যদিও সেই ছাত্রীর কাছে কিছুই মেলেনি। কিন্তু এভাবে সকলের সামনে পোশাক খোলানোর সেই অপমান একেবারেই মানতে পারেনি সেই কিশোরী। এরপরই বাড়িতে ফিরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় (student suicide) সে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে (Jamshedpur)। কিশোরীর নাম ঋতুমুখী।

জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফিরেই এমন কাণ্ড ঘটিয়েছিল ওই পড়ুয়া। বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই বীভৎসভাবে পুড়ে যায় কিশোরী। পরিবার সূত্রে খবর, সে জামশেদপুরের সারদামণি গার্লস স্কুলের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত শিক্ষিকা চন্দ্রা দাসকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রিন্সিপাল গীতা রানি মাহাতকেও।

সূত্রের খবর, গত ১৪ অক্টোবর থেকে জামশেদপুরের টাটা মেইন হাসপাতালে ভীষণই সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল কিশোরী। এমনকী গোটা ঘটনার বিষয়ে জানার পর এগিয়ে আসেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও। তিনি ওই ছাত্রীর উপযুক্ত চিকিৎসার জন্য জামশেদপুরের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। এমনকি ওই হাসপাতালে ঋতুর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

কিন্তু এসব কিছুই কাজে এল না। গত সপ্তাহেই জীবনযুদ্ধে হার মানে ওই ছাত্রী। এদিকে তার মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ওই কিশোরীর আত্মীয়-পরিজন এবং স্থানীয়রা। শেষে পরিস্থিতির মোকাবিলায় হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা বাহিনী। সেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপেই সম্পন্ন হয় ঋতুর শেষকৃত্য।

ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! শিবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু


```