Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

জঙ্গলের লাগোয়া একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে মদের আসর বসিয়েছিলেন জলপাইগুড়ির দুই রাজনৈতিক নেতা-নেত্রী, একজন তৃণমূল (TMC), অন্যজন বিজেপির (BJP)। 

জঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

গাড়ির মধ্যে মদভর্তি গ্লাস।

শেষ আপডেট: 10 July 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সের নির্জন জঙ্গলপথে বেসামাল দৃশ্য। গজলডোবার পথে, আপালচাঁদ জঙ্গলের লাগোয়া একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে মদের আসর বসিয়েছিলেন জলপাইগুড়ির দুই রাজনৈতিক নেতা-নেত্রী, একজন তৃণমূল (TMC), অন্যজন বিজেপির (BJP)। আর তারই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে বসে মদ্যপান করছিলেন জলপাইগুড়ির (Jalpaiguri News) ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় (Panchanan Roy) ও বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী (Dipa Banik Adhikari)। গাড়ির মধ্যে চালকও ছিলেন।

সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা গাড়িটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের।  ঘিরে ধরতেই গাড়ির ভিতরের দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রাজনৈতিক পরিচয় সামনে আসতেই শুরু হয় বিক্ষোভ। এক অস্বস্তিকর পরিস্থিতিতে গাড়ি ছেড়ে কোনওক্রমে পালিয়ে যান বিজেপি নেত্রী দীপা বণিক অধিকারী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘‘আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’’

তবে তৃণমূল নেতা পঞ্চানন রায় আর সেই সুযোগ পাননি। তাঁকে গাড়ি থেকেই নামিয়ে দীর্ঘক্ষণ আটকে রেখে ধিক্কার জানান স্থানীয়রা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অস্বস্তিতে বঙ্গ রাজনীতির দুই যুযুধান দল। দুই প্রধান প্রতিপক্ষের নেতা-নেত্রীর এই অস্বাভাবিক উপস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দলীয় স্তরেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।


```