Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাঁধে চেপে জগদ্ধাত্রী রেললাইন পেরোলেন, চন্দননগরে থমকে গেল ট্রেন

চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রার জাঁকজমকই অন্যরকম। প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়মানুযায়ী, সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা বাজিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।

কাঁধে চেপে জগদ্ধাত্রী রেললাইন পেরোলেন, চন্দননগরে থমকে গেল ট্রেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 November 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। গঙ্গা কিন্তু পূর্বদিকে। তাই পশ্চিমপারের এই সমস্ত প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় প্রতিবারই সমস্যায় পড়তে হয় পুজো কমিটিগুলিকে। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না। তখন একটাই পথ, ট্রেন থামিয়ে প্রতিমা রেললাইন পার করানো। এ বারও সেই পথেই হাঁটল পুজো কমিটিগুলি।

অন্যবারের মতো এবারেও চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার পুজোর প্রতিমা রেল লাইন পার করে নিয়ে যাওয়া হল। আজ বেলা সারে এগারোটা নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে নিয়ে যান। এর পর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া- বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওভারহেডের তারের পাওয়ার অফ করে দেওয়া হয়। রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়ার সেই দৃশ্য দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে। খবর পেয়েই দলে দলে ছুটে আসেন এলাকার মানুষ।

শেওড়াফুলি জিআরপির ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে লোকজনদের সাবধান করতে। একটি লোকাল ট্রেন পাস হওয়ার সময় রেললাইন থেকে দূরে থাকার জন্য বারবার জনতাকে সাবধান করেন তিনি। ওই ট্রেনটি পাস হওয়ার পরেই সাময়িক বন্ধ করা হয় ট্রেন চলাচল। দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়। রেল লাইন পার জগদ্ধাত্রী প্রতিমা পশ্চিম থেকে পূর্বপারে যাওয়ার পরেই ট্রেন ছাড়ে।

চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রার জাঁকজমকই অন্যরকম। প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়মানুযায়ী, সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা বাজিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।


```