Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যাদবপুরে কী হয়েছিল অভিশপ্ত সেই রাতে, ছাত্র মৃত্যুর ঘটনার আরও ৫ পড়ুয়াকে পুলিশি তলব

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student death) বৃহস্পতিবার হস্টেলের আরও ৫ জন আবাসিককে তলব করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিশপ্ত সেই রাতে ঘটনার সময় হস্টেলে ছিলেন এই পাঁচ পড়ুয়াও। বুধবার রাতে যাদবপুরের ২ জন আবাসিক

যাদবপুরে কী হয়েছিল অভিশপ্ত সেই রাতে, ছাত্র মৃত্যুর ঘটনার আরও ৫ পড়ুয়াকে পুলিশি তলব

শেষ আপডেট: 24 August 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student death) বৃহস্পতিবার হস্টেলের আরও ৫ জন আবাসিককে তলব করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিশপ্ত সেই রাতে ঘটনার সময় হস্টেলে ছিলেন এই পাঁচ পড়ুয়াও। বুধবার রাতে যাদবপুরের ২ জন আবাসিক পড়ুয়াকে জেরা করে এই ৫ জনের সম্পর্কে জানতে পারে পুলিশ। তারপরই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রের খবর, এদিন যে পাঁচজন পড়ুয়াকে তলব করা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট রাতে (Jadavpur Student death)  এরা হস্টেলেই ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সেদিন হস্টেলের তিনতলার বারান্দা থেকে টানা চিৎকার শোনা গিয়েছিল। বুধবার পুলিশের কাছে এমনই তথ্য জানিয়েছিলেন দুই আবাসিক। তাঁদের কাছ থেকেই এই পাঁচ পড়ুয়ার নাম জানতে পারে পুলিশ।

অন্যদিকে ঘটনার দিন রাতে পুলিশ যাদবপুরে পৌঁছলেও পুলিশ হস্টেলে পৌঁছতে পারেনি। পুলিশকে বাধা ও গেট আটকানোয় অভিযোগে যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার ফের ধৃতকে তোলা হবে আদালতে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে ফের ধৃতকে হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।

গত ৯ অগস্ট যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের এক পড়ুয়ার। ওই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে মোট ১৩জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ইতিমধ্যেই সেই রাতের বেশ কিছু তথ্য পুলিশ সংগ্রহ করেছে। হস্টেলের ভেতরে ব়্যাগিংয়ের বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত। একই সঙ্গে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ভুল ধারায় মামলা! এজলাসে তদন্তকারী অফিসারের আইনের 'ক্লাস' নিলেন বিচারপতি


```