দ্য ওয়াল ব্যুরো: লখনৌতে গিয়েছিলেন শুটিং করতে। গাড়ি চড়ে রুমি দরওয়াজার সামনে দিয়ে যাচ্ছেন, এমন সময় কী খেয়াল হল রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে লাগলেন। তিনি জ্যাকি শ্রফ। ট্রাফিক নিয়ন্ত্রণের ছবি নিজেই আপলোড করেছেন ইনস্টাগ্রামে। কয়েক ঘন্টার মধ্যে ৮৫ হাজার ভিউয়ার সেই ছবি দেখেন। লাইক করেছেন এক হাজার জন।
https://twitter.com/bindasbhidu/status/1021023851117973504
'প্ৰস্থানম' নামে এক তেলুগু ফিল্মের রিমেক করছেন বলিউডের এক পরিচালক। তাতেই অভিনয় করছেন ৬১ বছরের জ্যাকি। আর আছেন সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা।