Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পাকিস্তানের বর্বরতার উপর সভ্যতার প্রত্যাঘাত খুব জরুরি ছিল, মত বেলুড় মঠের মহারাজের

ঘটনার ১৫ দিন পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় ভারত। বিশেষ এই অভিযানের নাম দেওয়া হয়, 'অপারেশন সিঁদুর'। এরপর থেকেই ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ভারত-পাক সীমান্তে।

পাকিস্তানের বর্বরতার উপর সভ্যতার প্রত্যাঘাত খুব জরুরি ছিল, মত বেলুড় মঠের মহারাজের

শেষ আপডেট: 9 May 2025 20:54

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (kashmir, Pahalgam) পাকিস্তানের জঙ্গি হামলার জবাবে প্রত্যাঘাত করেছে ভারত। সীমান্তে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও। এমন পরিস্থিতিতে ভারতের প্রত্যাঘাতকে পূর্ণ সমর্থন জানালেন বেলুড় মঠের মহারাজ ( Maharaj , Belur Math) স্বামী সুবীরানন্দজি।

এদিন ভারত সরকারের আইসিএআর (অন্তস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা) এর উদ্যোগে বেলুড় মঠের জেটি ঘাট থেকে প্রায় ২ লক্ষ কুড়ি হাজার রুই, কাতলা, মৃগেল মাছের চারা ছাড়া হয়। ওই অনুষ্ঠানেই পাকিস্তান প্রসঙ্গে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানান বেলুড় মঠের মহারাজ।

বেলুড় মঠের মহারাজ সুবীরানন্দজি বলেন, "পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। দেশবাসীর স্বার্থে এমনটা হওয়া জরুরি ছিল। বেলুর মঠের মহারাজরা সরকারের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন করছে।"

একই সঙ্গে তিনি এও বলেন, "বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের ভারতবর্ষের প্রতিটি ধূলকণা পবিত্র। আর এই পবিত্র দেশকে যারা আঘাত করবে  তার প্রতিঘাত হওয়া উচিত ছিল। কারণ যেভাবে পাকিস্তান ভারতবর্ষের মাটিতে ঢুকে সাধারণ মানুষের ওপর জঙ্গিহানা ঘটিয়েছে তার প্রতিঘাত করা খুবই প্রয়োজন ছিল। তাই দেশের জনতা এবং সংস্কৃতিকে অক্ষুন্ন রাখতে এটা ভারতের খুব জরুরি ছিল।"

গত ২২ এপ্রিল কাশ্মীর পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। ঘটনায় পাক যোগের স্পষ্ট প্রমাণ পেয়েছিলেন গোয়েন্দারা। যদিও প্রথম থেকেই পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আসছিল। ঘটনার ১৫ দিন পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় ভারত। বিশেষ এই অভিযানের নাম দেওয়া হয়, 'অপারেশন সিঁদুর'। এরপর থেকেই ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ভারত-পাক সীমান্তে।


```