Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

গুহার মধ্যে থেকে ছেলেদের বার করে আনতে লাগতে পারে একমাস

দ্য ওয়াল ব্যুরো : জঙ্গলের মধ্যে এক গভীর গুহা, যার শেষ কোথায় জানে না কেউ। কৌতূহলবশত সেই গুহায় ঢুকে পড়েছিল ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ। নদিন পরে মঙ্গলবার প্রথম তাদের কাছে পৌঁছলেন এক উদ্ধারকারী। তুলে আনলেন তাদের ভিডিও চিত্র। তারা বেঁচে আছে

গুহার মধ্যে থেকে ছেলেদের বার করে আনতে লাগতে পারে একমাস

শেষ আপডেট: 3 July 2018 07:55

দ্য ওয়াল ব্যুরো : জঙ্গলের মধ্যে এক গভীর গুহা, যার শেষ কোথায় জানে না কেউ। কৌতূহলবশত সেই গুহায় ঢুকে পড়েছিল ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ। নদিন পরে মঙ্গলবার প্রথম তাদের কাছে পৌঁছলেন এক উদ্ধারকারী। তুলে আনলেন তাদের ভিডিও চিত্র। তারা বেঁচে আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মা-বাবারা। কিন্তু এর পরে শোনা গিয়েছে আর এক ভয়ের কথা। ছেলেগুলো গহীন সেই গুহার মধ্যে এতদূর ঢুকে গিয়েছে যে তাদের বার করে আনতে হয়তো লাগবে এক মাস। ততদিন ছেলেগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যাবে, তা নিয়েই মাথা ঘামাচ্ছেন উদ্ধারকারীরা। গত ২৩ জুন তাইল্যান্ডের মাই সেই অঞ্চলে গুহার মধ্যে আটকে পড়ে তারা। তাদের বয়স ১১ থেকে ১৬-র মধ্যে। কোচের বয়স ২৫। উদ্ধারের কাজে নেমেছে তাইল্যান্ডের নেভি সিল ও অস্ট্রেলিয়া, আমেরিকা এবং আরও কয়েকটি দেশের ডুবুরিরা। মঙ্গলবার এক উদ্ধারকারী গুহার ভিতরে ছেলেদের যে ছবিটি তুলে এনেছেন, তা ফেসবুকে পোস্ট করেছে তাইল্যান্ডের নেভি সিল। তাতে দেখা যায়, গুহার ভিতরে জল থইথই। মাঝে একটুখানি শুকনো জায়গায় হাঁটু মুড়ে বসে আছে ছেলেরা। তাদের গায়ে ফুটবলের জার্সি। যে উদ্ধারকারী তাদের কাছে পৌঁছেছেন, তিনি ব্রিটিশ ডুবুরি।  তিনি ছেলেগুলির ওপরে টর্চের আলো ফেললেন। ছেলেগুলো ডুবুরিকে বলল, আমাদের কিছু খেতে দিন। একজন জিজ্ঞাসা করল, আমরা কখন বেরতে পারব? উদ্ধারকারী তাদের ভরসা দিয়ে বললেন, আমি সবার আগে এসেছি। শিগগির আরও অনেকে এসে পড়বে। একটি ছেলে জিজ্ঞাসা করল, আমরা কি আজ বেরতে পারব? উদ্ধারকারী বললেন, আজ হয়তো হবে না। তারপর তিনি ছেলেগুলির প্রশংসা করলেন, তোমরা নিশ্চয় খুব শক্তিশালী, তাই ন'দিন না খেয়ে থাকার পরেও তোমাদের কোনও ক্ষতি হয়নি। একটা ছেলে সেকথা শুনে বলল, থ্যাংক ইউ। তার গলা খুব ক্ষীণ। https://www.facebook.com/ThaiSEAL/videos/1631228493667210/?t=0

```