Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইসরোর পরের পাঁচ মিশন কী কী, জানালেন চেয়ারম্যান শিবন

দ্য ওয়াল ব্যুরো: এক দশক আগে চন্দ্রযান ১-কে লুনার মিশনে পাঠিয়েছিল ইসরো। তা সফল হয়নি। ইসরো তাতে দমেনি। দশ বছর পর চন্দ্রযান ২ পাঠিয়েছে চাঁদের উদ্দেশে। প্রথম মিশনের তুলনায় তা অনেকটাই সফল। শেষ মুহূর্তে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে

ইসরোর পরের পাঁচ মিশন কী কী, জানালেন চেয়ারম্যান শিবন

শেষ আপডেট: 7 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: এক দশক আগে চন্দ্রযান ১-কে লুনার মিশনে পাঠিয়েছিল ইসরো। তা সফল হয়নি। ইসরো তাতে দমেনি। দশ বছর পর চন্দ্রযান ২ পাঠিয়েছে চাঁদের উদ্দেশে। প্রথম মিশনের তুলনায় তা অনেকটাই সফল। শেষ মুহূর্তে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলেও, ইসরো জানিয়েছে তা ৯৫ শতাংশই সফল হয়েছে। বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা এখনও চলছে। তা শেষমেশ সম্ভব না হলেও, অরবিটার এখনও সাত বছর কর্মক্ষম থাকতে পারে। এরই মধ্যে ইসরো চেয়ারম্যান জানিয়ে দিলেন, এরই সমান্তরালে আরও পাঁচটি মিশনের জন্য পুরোদস্তুর প্রস্তুতি চলছে তাঁদের। https://twitter.com/KailasavadivooS/status/1170308527799144448 সেগুলো কী কী? ১। অ্যাস্ট্রোস্ট্যাট। এটা হল মাল্টি ওয়েভলেন্থ স্পেস টেলিস্কোপ। [caption id="attachment_139999" align="aligncenter" width="564"] পিএসএলভি-সি ৩০ রকেটের সঙ্গে জোড়ার আগে অ্যাস্ট্রোস্যাট[/caption] ২। আদিত্য এল ১। সূর্যের উপর গবেষণার জন্য এই মহাকাশ যান তৈরি করছে ইসরো। ২০২০ সালের মাঝামাঝি সময়ে আদিত্য এল ১ অভিযানে যাওয়ার কথা। [caption id="attachment_140000" align="aligncenter" width="582"] ইসরোর ‘সোলার মিশন’ আদিত্য এল-১[/caption] ৩। গগনযান মিশন। এটা হল ইসরো প্রস্তাবিত মহাকাশ অভিযান। এ জন্য মহাকাশ যান নির্মাণ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ইসরো। গগনযানে তিন জন মহাকাশচারীকে পাঠানো হবে। এ জন্য ভারতীয় বায়ুসেনা থেকে তিন জনকে বেছে নেওয়ার প্রক্রিয়া জোর কদমে চলছে। [caption id="attachment_140001" align="aligncenter" width="570"] মহাকাশে মানুষ নিয়ে যাবে গগনযান। ইসরোর ইলাস্ট্রেশন।[/caption] ৪। মঙ্গলযান-২। মঙ্গল গ্রহের উদ্দেশে এ হল ইসরোর পরবর্তী অরবিটার মিশন। ২০২৪ সালে মঙ্গলযান রওনা হবে বলেই পরিকল্পনা রয়েছে ইসরোর। [caption id="attachment_140002" align="aligncenter" width="480"] ইসরোর পরবর্তী মার্স অরবিটার মিশন[/caption] ৫। চন্দ্রযান-৩। বস্তুত চন্দ্রযান ২ ষোলো আনা সফল হলেও চাঁদের ফের মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা আগেই ছিল ইসরোর। [caption id="attachment_140003" align="aligncenter" width="600"] জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে ইসরোর তৃতীয় চন্দ্রযাত্রা— চন্দ্রযান ৩[/caption] কে শিবন সেটাই আরও স্পষ্ট করে জানিয়েছেন। তবে এই প্রকল্পের বাস্তবায়ন ইসরো একা করবে না। জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে চন্দ্রযান ৩ প্রকল্প।

```