Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইসরোতে চাকরি চাই? বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের জন্য অনেক শূন্যপদ, কীভাবে আবেদন করবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান ২ নিয়ে বিশ্বজোড়া হইচইয়ের মাঝে ইসরো নিয়ে এখন চর্চা অনেকটাই বেড়ে গেছে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র নিয়ে এতদিন যাঁরা মাথা ঘামাননি তাঁরাও গুগল খুলে বা খবর পড়ে ইসোরর খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন। সমীক্ষা বলছে, গুগ

ইসরোতে চাকরি চাই? বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের জন্য অনেক শূন্যপদ, কীভাবে আবেদন করবেন জেনে নিন

শেষ আপডেট: 27 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান ২ নিয়ে বিশ্বজোড়া হইচইয়ের মাঝে ইসরো নিয়ে এখন চর্চা অনেকটাই বেড়ে গেছে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র নিয়ে এতদিন যাঁরা মাথা ঘামাননি তাঁরাও গুগল খুলে বা খবর পড়ে ইসোরর খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন। সমীক্ষা বলছে, গুগলের সার্চ ইঞ্জিনে চন্দ্রযান ও ইসরো নিয়ে খোঁজাখুঁজি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এমন উন্মাদনার মুহূর্তেই বড় ঘোষণা করল ইসরো। বিবৃতি দিয়ে ইসরোর তরফে জানানো হয়েছে, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিভাগে অনেকগুলো শূন্যপদ রয়েছে। প্রাথমিক ভাবে ২১টি শূন্যপদের জন্য আবেদন করা যাবে। যার মধ্যে রয়েছে ইলেকট্রিকাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশনিং ও আর্কিটেকচার। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। যোগ্যতার মাপকাঠি: বি টেক বা আনুষঙ্গিক ডিগ্রি থাকা দরকার। ইলেকট্রিকাল বা সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা কিছু বেশি। তবে অন্য বিভাগ থেকেও আবেদন জমা দেওয়া যাবে। ফার্স্ট ক্লাস গ্রেড থাকতে হবে বলাই বাহুল্য। ন্যূনতম ৬৫% নম্বর এবং সিজিপিএ থাকতে হবে ১০-এর মধ্যে কম করেও ৬.৮। অ্যাপ্লিকেশন জমা দিতে হলে কী করতে হবে: ইসরো জানিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের দাম বেশি নয়, মাত্র ১০০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনেই ফর্ম তুলতে পারবেন আবেদনকারীরা। অফলাইনে স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে ফর্ম তোলা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে আগামী বছর ১২ জানুয়ারি।  দেশের ১২ টি শহর--আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, মুম্বই, নয়া দিল্লি এবং তিরুঅনন্তপুরমে পরীক্ষা নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ওই বছরেরই ডিসেম্বরে। অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে ৮০টি। যার মধ্যে ৬০% উত্তর দিতে পারলেই কেল্লা ফতে। তালিকায় নাম উঠে যাবে। তবে বাকিটা ইসরোর বিজ্ঞানীদের সামনে বসে প্রশ্নের জবাব দিতে হবে। সেটা উতরাতে পারলেই ইসরোতে হইহই করে এন্ট্রি।

```