Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইসিএসই, আইএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতেই? অফলাইন ওএমআর শিটের কথা ভাবছে বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: আইসিএসই এবং আইএসসির প্রথম সেমেস্টারের পরীক্ষা (Exam) পিছিয়ে দিয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম বা সিআইএসসিই বোর্ড (CISCE)। পরীক্ষা কবে হবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ডিসেম্বরের

আইসিএসই, আইএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতেই? অফলাইন ওএমআর শিটের কথা ভাবছে বোর্ড

শেষ আপডেট: 21 October 2021 14:16

দ্য ওয়াল ব্যুরো: আইসিএসই এবং আইএসসির প্রথম সেমেস্টারের পরীক্ষা (Exam) পিছিয়ে দিয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম বা সিআইএসসিই বোর্ড (CISCE)। পরীক্ষা কবে হবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে পরীক্ষা। জ্যোতি বসুর নামে খড়দহে ভোট ভিক্ষে সিপিএমের, বিধায়ক চেয়ে কাতর আবেদন আইসিএসই এবং আইএসসি-র নতুন অফিসিয়াল ডেটশিট ঘোষণা করা হয়ে যেতে পারে আগামী সপ্তাহেই। প্রথম সেমেস্টারের এই পরীক্ষা অনলাইনে হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা পরীক্ষা পিছিয়ে দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দানা বাঁধে। পরীক্ষা কীভাবে হবে, অনলাইন না অফলাইন তা নিয়েও চিন্তায় পড়েছেন পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা। সূত্র মারফত খবর, অফলাইনেই পরীক্ষা আয়োজন করার কথা ভাবছে বোর্ড। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। দশেরার পর থেকে যে অনলাইন মক টেস্টের কথা ভাবা হচ্ছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে। এবার স্কুলে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হতে পারে পড়ুয়াদের। ওএমআর শিটে এই পরীক্ষা নিতে পারে বোর্ড। আইএসসি এবং আইসিএসই দুই তরফেই খুব শিগগিরই বিস্তারিত জানিয়ে বিবৃতি দেওয়া হবে। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়েই ইতিমধ্যে আইসিএসই-র প্রশ্নের প্যাটার্নে কিছু বদল করা হয়েছে। সিআইএসসিই-র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্পেসিমেন পেপার। সিবিএসসি বোর্ড ইতিমধ্যেই অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। ৩০ নভেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। কিন্তু সিআইএসসিই-র মধ্যে পরীক্ষার আয়োজন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যাতে বিভ্রান্ত ছাত্রছাত্রীরাও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```