Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আর্থিক সঙ্কটে ভুগছে কেন্দ্র? জিএসটি প্রসঙ্গে বিধানসভায় বড় অভিযোগ মমতার

এখন দেখার পাল্টা জবাবে পদ্ম শিবির কী বলে।

 আর্থিক সঙ্কটে ভুগছে কেন্দ্র? জিএসটি প্রসঙ্গে বিধানসভায় বড় অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 12 March 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের জমানায় রাজ্যের ভাঁড়ার ধুঁকছে। হামেশাই এই অভিযোগে সরব হয় বিরোধী দল বিজেপি। বুধবার বিধানসভা অধিবেশন থেকে কেন্দ্রের মোদী সরকারের (Modi Government) বিরুদ্ধে পাল্টা আর্থিক সঙ্কটের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কথায়, "কেন্দ্র জিএসটি (GST) করে সব টাকা নিয়ে যাচ্ছে। আসলে কেন্দ্র আর্থিক সংকটে রয়েছে।" 

পর্যবেক্ষকদের অনেকের মতে, জিএসটি প্রসঙ্গে কেন্দ্রের আর্থিক সঙ্কটের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মোদী সরকারের 'অচ্ছে দিন' নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছেন। ওই মহলের মতে, মমতা বোঝাতে চেয়েছেন মোদীর আমলে দেশ এগোয়নি বরং ক্রমশ পিছিয়ে পড়ছে।

এ প্রসঙ্গে এদিন কটাক্ষের সুরে মমতা এও বলেন, "হিরেতে জিএসটি নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে!" যার অর্থ, গরিব মানুষের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে বড়লোকদের ট্যাক্সে ছাড় দিচ্ছে।

তা সত্ত্বেও বাংলা কীভাবে এগিয়ে চলেছে সেই প্রসঙ্গও টেনে এনেছেন  মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যয়ের কথায, "জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কথা শুনছে না। তবু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব কাজ আমরা নিজেদের কোষাগার থেকে করছি।" 

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বাংলার টাকা আটকে রাখার অভিয়োগে অতীতে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়ে এসেছে তৃণমূল। রাজ্যের দাবি, বকেয়া বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। তার ওপর জিএসটি লাগু করে বাংলার প্রাপ্য করের টাকাও কেন্দ্র নিয়ে যাচ্ছে বলে আগেও বারে বারে সরব হয়েছে তৃণমূল।

এবার এ বিষয়ে কেন্দ্রের আর্থিক সঙ্কটের জল্পনাও উস্কে দিলেন তৃণমূল নেত্রী। এখন দেখার পাল্টা জবাবে পদ্ম শিবির কী বলে।


```