Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আগামীতে কি রেশনে ভর্তুকির কথা ভাবছে কেন্দ্র? খোলসা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে তাতেও দরকার মতো সংশোধনের প্রস্তাব দেবে বলে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক (Food Department)।

আগামীতে কি রেশনে ভর্তুকির কথা ভাবছে কেন্দ্র? খোলসা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

শেষ আপডেট: 10 March 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আগেই হয়েছে। সদ্য খবর হয়েছিল যে কেন্দ্রীয় সরকার (Central Government) এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও (Bank Account) সংযুক্ত করতে চাইছে। রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে তাতেও দরকার মতো সংশোধনের প্রস্তাব দেবে বলে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক (Food Department)।

এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামীতে কি তাহলে রেশনে চাল-গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক?

সোমবার এ ব্যাপারে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান, "রেশনের ভর্তুকি বা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয় কেন্দ্রের তরফ থেকে এখনও অবধি রাজ্যকে জানানো হয়নি। কোনও কথাও হয়নি এ ব্যাপারে। হয়তো কেন্দ্রের ভাবনার স্তরে রয়েছে সবটা।

তিনি জানান, রাজ্যে ৯৫ শতাংশের বেশি ভোক্তাদের কেওয়াইসি করা আছে। আধার লিঙ্ক আছে। ফলে কেন্দ্র চাইলেই ব্যাঙ্কের তথ্য পেয়ে যাবে। লাইন দেওয়ার কোনও কারণই নেই।

সূত্রের খবর, ফেব্রুয়ারির ২৮ তারিখ কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় সরকার তাদের প্রস্তাবের কথা জানায়। রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধনের কথাও বলা হয় সেখানে।

এই সংশোধন অনুযায়ী, নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে।


```