Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিজাব পোড়াচ্ছেন ইরানি তরুণীরা, ক্ষোভের দাবানল একের পর এক শহরে

দ্য ওয়াল ব্যুরো: ঘৃণা, ক্ষোভ, রাগ ক্রমশ দাবানলের (protest) আকার নিচ্ছে ইরানে। শহরে শহরে মেয়েদের (women) জমায়েত সোমবার থেকেই শুরু হয়েছে। বুধবার তা অন্যমাত্রা নিল। ইরানের (Iran) কারমেন শহরে নিজেদের গা থেকে হিজাব (hijab) ছেড়ে রাস্তায় ফেলে তা

হিজাব পোড়াচ্ছেন ইরানি তরুণীরা, ক্ষোভের দাবানল একের পর এক শহরে

শেষ আপডেট: 22 September 2022 01:39

দ্য ওয়াল ব্যুরো: ঘৃণা, ক্ষোভ, রাগ ক্রমশ দাবানলের (protest) আকার নিচ্ছে ইরানে। শহরে শহরে মেয়েদের (women) জমায়েত সোমবার থেকেই শুরু হয়েছে। বুধবার তা অন্যমাত্রা নিল। ইরানের (Iran) কারমেন শহরে নিজেদের গা থেকে হিজাব (hijab) ছেড়ে রাস্তায় ফেলে তাতে আগুন দিয়ে দিলেন তাঁরা।

মাহশা আমিনি (Mahsa Amini) নামের এক তরুণীর মৃত্যু ঘিরে উত্তাল ইরান। অভিযোগ, হিজাব পরেননি বলে এই তরুণীকে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছে পুলিশ।

জানা গেছে, ইরানের কুর্দিস্তান থেকে দেশের রাজধানী তেহরানে যাচ্ছিলেন ওই তরুণী। সেখানে তাঁর কয়েকজন আত্মীয়ের বাড়ি। তাঁদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই আচমকা ইরানের পুলিশের চোখে পড়ে যান ওই তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। তারপর পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

এই খবর ছড়িয়ে পড়েছিল হু হু করে। তারপর প্রতিবাদ ক্রমশ গণসংক্রমণের আকার নিচ্ছে। ইতিমধ্যেই সরকারি সূত্রে জানা গিয়েছে, পুলিশের সঙ্গে সংঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলির দাবি এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে।

ইরানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ২০১৯ সালে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যে তীব্র আন্দোলন করেছিল, এবার তাকেও ছাপিয়ে যাচ্ছে। বহু জায়গায় জখম হয়েছে পুলিশও। সব মিলিয়ে উত্তাল ইরান। আর সেই সুনামি তৈরি করছেন মহিলারাই।

হিজাব না পরার ‘অপরাধ’, তরুণীকে থানার মধ্যে পিটিয়ে মারল ইরান পুলিশ


```