Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আইপিএল ফাইনালের ভবিষ্যৎ কী? আমদাবাদে কি সোমবার ফের বৃষ্টি

দ্য ওয়াল ব্যুরো: হওয়ার কথা ছিল ধুন্ধুমার ফাইনাল (IPL Final)। আমদাবাদের ঘরের মাঠে গুজরাত টাইটানস মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। কিন্তু বাদ সাধলেন বরুণদেব (rain)। আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের মাঠ নরেন্দ্র মোদী স

আইপিএল ফাইনালের ভবিষ্যৎ কী? আমদাবাদে কি সোমবার ফের বৃষ্টি

শেষ আপডেট: 29 May 2023 05:55

দ্য ওয়াল ব্যুরো: হওয়ার কথা ছিল ধুন্ধুমার ফাইনাল (IPL Final)। আমদাবাদের ঘরের মাঠে গুজরাত টাইটানস মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। কিন্তু বাদ সাধলেন বরুণদেব (rain)।

আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়াম হাউসফুল ছিল কাল। ঘরের টিম, ঘরের ছেলে হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি ধোনির হলুদ জার্সিতেও ছেয়ে গিয়েছিল গোটা গ্যালারি। কিন্তু আকাশে কালো মেঘের দলের দাপট ছিল তার চেয়েও বেশি। দুপুর গড়াতেই মেঘবৃষ্টির খেলা শুরু হয়। টসের আধঘণ্টা আগে থেকে একেবারে মুষলধারায় বৃষ্টি নামে সবরমতীর তীরে। তড়িঘড়ি পিচ চাপা দিতে হয় মাঠকর্মীদের।

এরকম কিছু আকস্মিক বিপর্যয়ের কথা ভেবেই আইপিএলের ফাইনালে রাখা হয়েছিল 'রিজার্ভ ডে'। যদিও রাত ৯টা নাগাদ বৃষ্টি খানিক ধরতেই জল্পনা শুরু হয়, এবার হয়ত খেলা শুরু হবে। কিন্তু ফের আরেক দফায় বৃষ্টি নামে। আর ম্যাচ হবার সুযোগ ছিল না।

আজ সোমবার, 'রিজার্ভ ডে'-তেই মুখোমুখি হবে গুজরাত ও চেন্নাই।

একটি বেসরকারি আবহাওয়া ওয়েবসাইটের মতে, আজ সোমবারও আমদাবাদের আকাশ জুড়ে মেঘে-রোদে লুকোচুরি চলবে। সকালের দিকে রোদ থাকলেও বেলা গড়ালে আবার খানিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে সন্ধ্যের দিকে মেঘ কেটে পরিস্কার আকাশ থাকবে। ম্যাচ করতে অসুবিধে হবে না।

কিন্তু যদি হয়? আইপিএলের নিয়ম বলছে, বরুণদেব যদি আজও ফাইনালের সময় মুখ ভার করে থাকেন, তাহলে গুজরাত টাইটানসকেই বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের চাইতে পয়েন্ট টেবিলের ওপরে শেষ করেছে গুজরাত। রয়েছে একেবারে শীর্ষে। সেই নিয়মেই তাদের তুলে দেওয়া হবে ট্রফি।

সেক্ষেত্রেও কার্যত ইতিহাস তৈরি হবে। চেন্নাই ও মুম্বইয়ের পর গুজরাতই হবে তৃতীয় দল, যারা পরপর দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হবে।

মোদীর ‘দিল্লি অর্ডিন্যান্স’, কেজরিওয়ালকে সমর্থনে আপত্তি রাহুল-প্রিয়াঙ্কার, বিপাকে খাড়্গে


```