Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আমদাবাদে বৃষ্টি শুরু, আগে ব্যাটিং করে অনেকটা নিশ্চিন্তে হার্দিকের গুজরাত

দ্য ওয়াল ব্যুরো: যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হল আইপিএল ফাইনালে (IPL Final) রাত দশটা বাজতে না বাজতেই। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি (Rain) শুরু হয়ে গেল। তার আগে গুজরাত ব্যাটিং করে তুলেছে ২১৪/৪। বিনিময়ে চেন্নাই সুপার কিংস সবে

আমদাবাদে বৃষ্টি শুরু, আগে ব্যাটিং করে অনেকটা নিশ্চিন্তে হার্দিকের গুজরাত

শেষ আপডেট: 29 May 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো: যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হল আইপিএল ফাইনালে (IPL Final) রাত দশটা বাজতে না বাজতেই। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি (Rain) শুরু হয়ে গেল। তার আগে গুজরাত ব্যাটিং করে তুলেছে ২১৪/৪। বিনিময়ে চেন্নাই সুপার কিংস সবে খেলেছে তিন বল। তার মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে গিয়েছে।

এবার যদি আর না খেলা হয়, তা হলে গুজরাত জিতে যাবে। কারণ খেলা বাতিল ঘোষিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য হার্দিকরাই জিতে যাবেন। তবে চেষ্টা হবে পাঁচ ওভার অন্তত খেলা করানোর।

https://twitter.com/PraveenSingh764/status/1663222262751965184

আমদাবাদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই ছিল, রাত দশটা বাজলে বৃষ্টি হতে পারে সাত শতাংশ। যত রাত বাড়বে, বৃষ্টির পরিমানও বাড়বে। তবে খেলার ফল হতে গেলে পাঁচ ওভার ব্যাটিং করতেই হবে ধোনিদের।

বৃষ্টিতে সোমবার দুই ঘণ্টা সময় নষ্ট হলেও খেলা হবে পুরো ২০ ওভারের। ডাকওয়ার্থ-লুইস নিয়ম সেইসময় দেখা হবে না। তারপরেও যদি বৃষ্টি না থামে, তখন ওই নিয়ম দেখা হবে।

তবে ২ ঘণ্টার পরে ফের ম্যাচ শুরু হলে কমতে থাকবে ওভার। ডাক-ওয়ার্থ-লুইস নিয়ম বলবৎ হলে চেন্নাইয়ের টার্গেট কী হতে পারে, সেটি দেওয়া হল। তাতে সুবিধে বেশি গুজরাতেরই।

পাঁচ ওভার খেলা হলে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ৬৬ রান। ওভার কমে ১০ ওভার খেলা হলে জয়ের জন্য ধোনিদের দরকার ১২৩ রান। ওভার কমে ১৫ ওভার খেলা হলে জয়ের জন্য ১৭১ রান করতে হবে চেন্নাইকে। তাই টসে জিতে কেন চেন্নাই আগে ফিল্ডিং নিল, সেই নিয়েই বেশি কথা হচ্ছে।

আইপিএল ফাইনালে গুজরাতের ‘সুদর্শন চক্র’, ধোনিদের চ্যাম্পিয়ন লক্ষ্য ২১৫ রান


```