Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মহিলাদের করোনা সংক্রমণের ঝুঁকি কমছে, রোগ প্রতিরোধও বাড়ছে, দাবি মার্কিন বিজ্ঞানীদের

দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের করোনা সংক্রমণের ঝুঁকি কেন বেশি, মহিলাদের কেন কম, সে নিয়ে বিস্তর গবেষণা চলছে বিশ্বজুড়েই। সম্প্রতি আমেরিকার ওয়েক ফরেস্ট ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টারের গবেষকরা দাবি করেছেন, মহিলাদের শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ গড়ে

মহিলাদের করোনা সংক্রমণের ঝুঁকি কমছে, রোগ প্রতিরোধও বাড়ছে, দাবি মার্কিন বিজ্ঞানীদের

শেষ আপডেট: 27 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের করোনা সংক্রমণের ঝুঁকি কেন বেশি, মহিলাদের কেন কম, সে নিয়ে বিস্তর গবেষণা চলছে বিশ্বজুড়েই। সম্প্রতি আমেরিকার ওয়েক ফরেস্ট ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টারের গবেষকরা দাবি করেছেন, মহিলাদের শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ গড়ে উঠছে। ভাইরাস সংক্রমণের ঝুঁকি ক্রমেই কমছে। ‘কারেন্ট হাইপারটেনসন রিপোর্ট’ জার্নালে এই গবেষণার তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। মার্কিন বিজ্ঞানীদের দাবি, সার্স-কভ-২ ভাইরাস হৃদপিণ্ডে খুব বড় প্রভাব ফেলছে। ভাইরাসের সংক্রমণে রক্ত জমাট বাঁধতে দেখা যাচ্ছে হৃদপিণ্ডে। তীব্র প্রদাহ হচ্ছে হৃদপেশীতে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের অনেকেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু মহিলাদের এই সম্ভাবনা কম। কারণ ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনই যে কোনও কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে বড় ভূমিকা নেয়। বিজ্ঞানীদের দাবি, মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের প্রভাবেই ভাইরাসের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারছে না। সেটা কেন? ওয়েক ফরেস্ট স্কুল অব মেডিসিনের অধ্যাপক লিয়েন গ্রোবান বলেছেন, সার্স-কভ-২ আরএনএ ভাইরাসের স্পাইক (S) প্রোটিন মানুষের দেহকোষের ACE-2 (অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম-২) প্রোটিনের সঙ্গে জোট বেঁধেই কোষে ঢুকতে পারে। ভাইরাসের ‘রিসেপটর বাইন্ডিং ডোমেন’ দেহকোষের এই রিসেপটর প্রোটিনকে খুব ভালভাবে শনাক্ত করতে পারে। শরীরের নানা অঙ্গের কোষেই থাকে এই রিসেপটর প্রোটিন। হার্ট, কিডনি, লিভার, ফুসফুসে এই রিসেপটর প্রোটিনের সাহায্যে কোষে ঢুকে প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বাড়ে করোনাভাইরাস। গবেষক লিয়েন বলছেন, ইস্ট্রোজেন হরমোন এই রিসেপটর প্রোটিনের কার্যকারিতাকেই কমিয়ে দেয়।  ইস্ট্রোজেন কিডনিতে এসিই-২ রিসেপটর প্রোটিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। এখন দেখা যাচ্ছে হার্টেও এই রিসেপটর প্রোটিনের প্রভাব কমিয়ে দিচ্ছে ইস্ট্রোজেন।  এই প্রোটিনের প্রকাশ যদি কমে তাহলেই ভাইরাস আর এই রিসেপটরকে চিহ্নিত করতে পারবে না। ফলে কোষে ঢোকার রাস্তাটাই খুঁজে পাবে না। গবেষকরা দাবি করছেন, পুরুষদের শরীরে এই রিসেপটর প্রোটিনের সংখ্যা মহিলাদের থেকে বেশি থাকতে পারে। সেই কারণেই পুরুষের শরীরে ভাইরাসের সংক্রমণের হারও অধিক। নিউ ইয়র্কে কোভিড পজিটিভ রোগীদের শরীরে ইস্ট্রোজেন হরমোন প্রয়োগ করে তার প্রভাব দেখা হচ্ছে। ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী পুরুষ ও মেনোপজ হয়ে গেছে এমন মহিলাদের উপরেই হরমোনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। এদের প্রত্যেকেরই হয় নিউমোনিয়া, বা জ্বর, নয়তো তীব্র শ্বাসের সমস্যা রয়েছে। গবেষকরা বলেছেন, ইস্ট্রোজেন হরমোনের পাশাপাশি প্রজেস্টেরন হরমোনও প্রয়োগ করে তার ফল দেখা হচ্ছে। এই দুই হরমোন কীভাবে রোগীদের শরীরে কাজ করবে সেটা সঠিক তথ্য পাওয়ার পরেই জানা যাবে।

```