Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিষাক্ত নীল সুন্দরী, নিরীহ চেহারায় ভয়ঙ্কর দৃষ্টি, ব্লু পিট ভাইপারে মজে বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: লাল গোলাপের উপরে গুটিসুটি মেরে নীল সুন্দরী। শান্ত-স্নিগ্ধ চেহারায় যেন আকাশের নীল রঙ মাখিয়ে দেওয়া হয়েছে। মখমলের মতো শরীর। সাপ সমাজে এদের সৌন্দর্যের তুলনা নেই। ব্লু পিট ভাইপার, এই নীল সাপেই মজে আছে সোশ্যাল মিডিয়া। নীল পিট ভা

বিষাক্ত নীল সুন্দরী, নিরীহ চেহারায় ভয়ঙ্কর দৃষ্টি, ব্লু পিট ভাইপারে মজে বিশ্ব

শেষ আপডেট: 17 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাল গোলাপের উপরে গুটিসুটি মেরে নীল সুন্দরী। শান্ত-স্নিগ্ধ চেহারায় যেন আকাশের নীল রঙ মাখিয়ে দেওয়া হয়েছে। মখমলের মতো শরীর। সাপ সমাজে এদের সৌন্দর্যের তুলনা নেই। ব্লু পিট ভাইপার, এই নীল সাপেই মজে আছে সোশ্যাল মিডিয়া। নীল পিট ভাইপারের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। মাঝারি আকারে নীল সাপের নিরীহ, শান্ত চেহারাই মনে ধরছে প্রকৃতিপ্রেমীদের। মস্কোর একটি চিড়িয়াখানায় রয়েছে এই ব্লু পিট ভাইপার। লাল ফুলের সঙ্গে জড়াজড়ি করে নীল সাপের যুগলবন্দিও অসাধারণ। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যি। ব্লু বিট ভাইপার কিন্তু মোটেই শান্তশিষ্ট নয়। নিরীহ তো একেবারেই নয়। এদের মতো বিষাক্ত আর আক্রমণাত্মক সাপ খুব কমই আছে। মনমাতানো রূপে ভুলে সামনে গেলেই বিপদ। এক ছোবলেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। শান্ত দু’চোখের দৃষ্টি কখন যে প্রাণঘাতী হয়ে উঠবে, টেরই পাওয়া যাবে না। https://twitter.com/planetpng/status/1306620212045844482 মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছেন, এই ব্লু পিট ভাইপার আদতে হোয়াইট-লিপড ভাইপার শ্রেণির। এদের আসল ঠিকানা ইন্দোনেশিয়া। এই জাতীয় ভাইপারের রঙ সবুজও হয়। মস্কো চিড়িয়াখানার জেনারেল ডিরেক্টর ভেতলানা আকুলোভা বলেছেন, এই ধরনের নীল সাপ আবার সবুজ ছানাদের জন্মও দেয়। চিড়িয়াখানারই এক নীল ভাইপার দম্পতি সবজে ছানাদের জন্ম দিয়েছিল। সাপ বিশেষজ্ঞরা বলছেন, পিট ভইপারদের বিষ মারাত্মক। একবার শরীরে ঢুকলে ভেতরে ও বাইরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সারা শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিষ। পিট ভাইপারদের প্রায় ১৫১ রকম প্রজাতি রয়েছে। ইন্দোনেশিয়ার সুন্দা আইল্যান্ডে এই জাতীয় পিট ভাইপার বেশি দেখা যায়। নীল ও সবুজ পিট ভাইপারে ভর্তি ইন্দোনেশিয়ার বালি। সেখানে ভাইপারের ছোবলে আক্রান্ত হওয়ার ঘটনা আকছার ঘটে। হোয়াইট-লিপড আইল্যান্ড পিট ভাইপার (Trimeresurus insularis) ইন্দোনেশিয়ায় বেশি, হোয়াইট লিপড ভাইপার (T. albolabris) মূলত সবুজ রঙেরই বেশি হয়, এদের নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। অস্ট্রেলিয়ার হারপেটোলজিস্ট স্টিফেন ম্যাহনি বলছেন, ব্লু পিট ভাইপাররা অন্টোজেনেটিক নয়, এদের রঙ ঘন গাঢ় নীলই থাকে। আবার হলুদ রঙের প্রজাতিও দেখা যায়। এদের বিষকে বলে হেমোর‍্যাজিক ভেনম, যা মাংস চিড়ে ঢোকে এবং শুরুতেই প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে যায় আক্রান্ত। ধীরে ধীরে বিষ ছড়াতে থাকে সারা শরীরে। ছোবলের জায়গা তো বটেই শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হতে শুরু করে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়ে যায়। হারপেটোলজিস্টরা বলছেন, দক্ষিণ আমেরিকা, আফ্রিকাতেও বিষাক্ত ভাইপারদের দেখা মেলে। জলবায়ুর ভেদে বিভিন্ন দেশে এদের আকার ও রঙ ভিন্ন হয়। ২০১১ সালে চিনে বিশ্বের সবচেয়ে ছোট ভাইপার পাওয়া গিয়েছিল যার নাম মাও-ল্যান পিট ভাইপার (Protobothrops maolanensis), দৈর্ঘ্যে ছিল ২ ফুটের কাছাকাছি। দীর্ঘতম ভাইপারের খোঁজ মেলে আমেরিকায় যার নাম সাউথ আমেরিকান বুশমাস্টার (Lachesis muta), দৈর্ঘ্যে ১১ ফুটেরও বেশি। এই পিট ভাইপারদের মাথায় হিট সেন্সিং অর্গান থাকে। গিরগিটি, ইঁদুর, ছোটখাটো স্তন্যপায়ী প্রাণী, পাখি এদের পছন্দের শিকার। হারপেটোলজিস্ট অ্যান্ড্রু সোলে বলছেন, বিষ না ঢেলেও এরা শিকারের শরীরে দাঁত ফোটাতে পারে। মুখ হাঁ করতে পারে ১৮০ ডিগ্রি। সাপ বিশেষজ্ঞরা এদের ‘ডেডলি ভাইপার’ বলেন।

```