Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ট্রাম্পের টুইটে যখন হাসাহাসি, ওবামার টুইটে ধন্য ধন্য

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের ঐতিহ্যমণ্ডিত নোতর দাম গির্জার মর্মান্তিক পরিণতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে যখন বিতর্কের ঝড়, ঠিক সেই সময়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইট যেন একরাশ শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এল। হাহাকার

ট্রাম্পের টুইটে যখন হাসাহাসি, ওবামার টুইটে ধন্য ধন্য

শেষ আপডেট: 15 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের ঐতিহ্যমণ্ডিত নোতর দাম গির্জার মর্মান্তিক পরিণতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে যখন বিতর্কের ঝড়, ঠিক সেই সময়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইট যেন একরাশ শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এল। হাহাকার করা প্রাণে একমুঠো স্বস্তির বাতাস ছড়িয়ে দিল। ধন্য ধন্য পড়ে গেল চারদিকে। এখনও ওয়াশিংটনেই থাকেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট। রাজনীতি থেকে অবসর নিয়েছেন, তবে সমাজকল্যাণের সঙ্গে তিনি যুক্ত নানা ভাবে। অন্তরাল কাটিয়ে মাঝে মাঝেই তাঁকে সামনে আসতে দেখা যায়। কখনও সান্তাবুড়োর বেশে হাসপাতালে ঢুকে কচিকাঁচাদের চমকে দেন, আবার কখনও ৯৪ বছরের ঠাকুমার সঙ্গে কোমর দুলিয়ে ইন্টারনেটে মজা লোটেন। প্যারিসের শতাব্দী প্রাচীন নোতর দাম ক্যাথিড্রালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে তাই চুপ করে বসে থাকতে দেখা যায়নি তাঁকে। https://twitter.com/BarackObama/status/1117886698568830976 টুইট করে ওবামা লিখেছেন, ‘‘বিশ্বের অন্যতম সম্পদ নোতর দাম। এমন বিপর্যয়ের দিনে কি পরিমাণ বিষাদ নেমে এসেছে সে দেশের মানুষের মনে সেটাই চিন্তার বিষয়। মানুষের সহজাত প্রবৃত্তি বলে, ইতিহাসের এই সমূহ ক্ষতির দিনে নতজানু হয়ে শ্রদ্ধা জানাতে হয়। আবার একই সময় ফের সেই ইতিহাসকে পুনর্গঠনের অঙ্গীকারও নিতে হয়। ’’ ওবামার টুইটের পরে অনেকেই বলেছেন, একজন রাষ্ট্রনায়কের থেকে এমন মন্তব্যই আশা করা যায়। এতে ঘুরে দাঁড়ানোর শক্তি মেলে, সাহস জাগে দেশবাসীর মনে। https://twitter.com/realDonaldTrump/status/1117844987293487104 ক্ষমতায় আসার পর থেকে ওবামা নীতিতে বদল আনার বিস্তর চেষ্টা করেছেন ট্রাম্প। একাধিক বিতর্কিত ঘোষণা তিনি সোশ্যাল মিডিয়াতেই করেছেন। টুইটেও বিতর্ক উস্কে দিতেও ট্রাম্পের জুড়ি মেলা ভার। নোতর দাম নিয়েও ট্রাম্পের টুইট নিন্দাই কুড়িয়েছে বিশ্বে। ট্রাম্প এ দিন টুইটে লিখেছিলেন, " উড়ন্ত ট্যাঙ্ক থেকে জল ঢেলে আগুন নেভানো হলো না কেন? তাহলে নোতর দামের আগুন জলদি নিভত, আর এত ক্ষতিও হত না।" ট্রাম্পের মন্তব্যে রাগে ফেটে পড়েছেন টুইটারাইটরা। অনেকেই বলেছেন হয় বর্তমান প্রেসিডেন্ট পাগল হয়ে গেছেন, না হলে ট্রাম্পোচিত ভঙ্গিতেই কঠিন পরিস্থিতিতে ফের অবিবেচকের মতো কথা বলেছেন। নিজের করা টুইটে কিন্তু একবারও ট্রাম্পের নাম উচ্চারণ করেননি ওবামা। পরোক্ষে তিনি বুঝিয়ে দিয়েছেন, এমন সংকটময় অবস্থায় চুপ করে পরিস্থিতির মোকাবিলা করাটাই দরকার। সেই পরামর্শ দেওয়াটাই একজন রাষ্ট্রনায়কের প্রধান ও প্রাথমিক কর্তব্য, নাকি বেফাঁস কথা বলে বিতর্ক ছড়ানো।  ৪৫তম প্রেসিডেন্টের থেকে ৪৪তম প্রেসিডেন্ট যে কতটা আলাদা, ওবামা সেটা আরও  এক বার প্রমাণ করলেন বলেই মত নেটিজেনদের। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/international-news-donald-trump-offers-unsolicited-advice-on-fighting-notre-dame-cathedral-fire-paris/

```