Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুরুষ-মহিলা একইসঙ্গে থাকতে পারবেন হোটেলের ঘরে,বিদেশি পর্যটক টানতে নয়া সিদ্ধান্ত সৌদি প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণশীলতা ভাঙায় একের পর এক রেকর্ড গড়ছে সৌদি আরব। পোশাকবিধি শিথিল, মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা তো আগেই জানিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। এ বার তাঁর প্রশাসনের নয়া সিদ্ধান্ত বিদেশি পর্যটকরা এলে একই ঘরে

পুরুষ-মহিলা একইসঙ্গে থাকতে পারবেন হোটেলের ঘরে,বিদেশি পর্যটক টানতে নয়া সিদ্ধান্ত সৌদি প্রশাসনের

শেষ আপডেট: 4 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণশীলতা ভাঙায় একের পর এক রেকর্ড গড়ছে সৌদি আরব। পোশাকবিধি শিথিল, মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা তো আগেই জানিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। এ বার তাঁর প্রশাসনের নয়া সিদ্ধান্ত বিদেশি পর্যটকরা এলে একই ঘরে থাকতে পারবেন পুরুষ এবং মহিলারা। এত দিন পর্যন্ত কোনও দম্পতি গেলেও সৌদির হোটেলে থাকতে হতো আলাদা ঘরে। সৌদি প্রশাসন জানিয়েছে, এবার থেকে বিদেশি পুরুষ ও মহিলাদের হোটেলের একই ঘরে থাকার অনুমতি দেওয়া হবে। অর্থাত্‍ বিয়ে না করে অথবা আত্মীয় না হয়েও পুরুষ ও মহিলা এক ঘরে থাকতে পারবেন। শুধু তাই নয়, সৌদি মহিলাদের জন্যও শিথিল করা হয়েছে হোটেলে নিয়ম। আগামীদিনে তাঁরা একাও হোটেল ঘর ভাড়া করে থাকতে পারবেন। এর ফলে অবিবাহিত মহিলারাও নির্দ্বিধায় হোটেলে থাকতে পারবেন। গত শনিবার থেকেই ৪৯টি দেশের জন্য চালু হয়েছে অনলাইন ভিসা। সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিদেশি পুরুষ ও মহিলাকে হোটেলের একই ঘরে থাকার অনুমতি দেওয়া হবে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশের জন্য অনলাইনে চালু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া। তারপরপরই এই বিজ্ঞপ্তি। তবে পথেঘাটে বা প্রকাশ্যে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সৌদির সাম্প্রতিক নির্দেশিকায়। স্পষ্ট বলা হয়েছে, পশ্চিমীরা এসে আরবের সংস্কৃতি মেনে চলবেন এটাই কাম্য। এক্ষেত্রে কড়া আইনানুগ ব্যবস্থার কথাও বলেছে প্রশাসন।

```