Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আমিই জিতব, আগামী সপ্তাহেই চমক দেখবে আমেরিকা', এখনও হার মানতে রাজি নন ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: ম্যাজিক ফিগার আগেই পেরিয়ে গেছে ডেমোক্র্যাট জো বাইডেনের টিম। কিন্তু এখনও হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি ঘোষণা করেছেন, যে তাঁরাই জিতছেন। আগামী সপ্তাহে ফের চমক দেখতে চলেছে আমেরিকা। গদি ছাড়ার আগেই মার্কিন প্রত

আমিই জিতব, আগামী সপ্তাহেই চমক দেখবে আমেরিকা', এখনও হার মানতে রাজি নন ট্রাম্প

শেষ আপডেট: 10 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ম্যাজিক ফিগার আগেই পেরিয়ে গেছে ডেমোক্র্যাট জো বাইডেনের টিম। কিন্তু এখনও হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি ঘোষণা করেছেন, যে তাঁরাই জিতছেন। আগামী সপ্তাহে ফের চমক দেখতে চলেছে আমেরিকা। গদি ছাড়ার আগেই মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। টুইট করে জানিয়েছেন, এসপারকে ধন্যবাদ। তবে তাঁর সময় ফুরিয়েছে। ওই পদে আসছেন ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান এবং তাঁর অতি পছন্দের ক্রিস্টোফার মিলার। ট্রাম্প বিরোধিতা করলেই যে পদ হারাতে হয় তার নজির আগেও দেখেছে আমেরিকা। ট্রাম্প জমানায় মার্কিন প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্তা হয় পদত্যাগ করেছেন, না হয় তাঁদের বরখাস্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিম জিম ম্যাটিসের সঙ্গেও ট্রাম্পের মতবিরোধ হয়। সে কারণে পদত্যাগ করেছিলেন তিনি। ডেমোক্র্যাটদের জয় সুনিশ্চিত হওয়ার পরেও টুইট করে ট্রাম্প বলেছিলেন, ‘আমরাই জিতেছি।’ সেই টুইট মুছে দেওয়া হলেও মুখ বন্ধ করেননি বিদায়ী প্রেসিডেন্ট। ভোট গণনায় জোচ্চুরির অভিযোগ এনেছেন। আগামী সপ্তাহেই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কয়েকটি মামলা করতে চলেছেন ট্রাম্প। টুইট করে তিনি বলেছেন, “আমরাই জিতব। আরও বড় সাফল্যের দিকে এগোচ্ছি। আগামী সপ্তাহেই এর ফল দেখা যাবে।” ট্রাম্প প্রশাসন শুধু নয় ডেমোক্র্যাট জো বাইডেনের জয় এখনও মেনে নেয়নি রিপাবলিকান দল। ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও ক্ষমতা ছাড়তে নারাজ টিম ট্রাম্প। জানা গিয়েছে, হোয়াইট হাউসে ভাবী প্রেসিডেন্ট ও তাঁর কর্মী সদস্যদের এন্ট্রি দিতে রাজি হচ্ছে না ট্রাম্প প্রশাসন। সরকারিভাবে ভোটের ফল যা প্রকাশ করা হয়েছিল তাতে বাইডেন পেয়েছিলেন ২৭৯টি ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প থমকে ছিলেন ২১৪টিতেই। ওয়াশিংটন ডিসি এবং ৪৬টি প্রদেশের ফলাফল বলছে ডেমোক্র্যাটরা অনেক আগেই ম্যাজিক ফিগার অর্থাৎ ২৭০ পেরিয়ে গিয়েছিল। আলাস্কা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায় এখনও গণনা চলছে। যদিও আলাস্কা ছাড়া জর্জিয়া, নর্থ ক্যারোলিয়া ও অ্যারিজোনায় অনেকটাই এগিয়ে জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন।  ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস ইতিমধ্যেই একটি টুইটার ফিড খুলেছেন অ্যাট দি রেট ট্রানজিশান ফরটিসিক্স। এর পরেও ট্রাম্পের দাবি তিনি পরাজিত হননি। এখনও ফিরে আসার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলে বারবার হুমকি দিচ্ছেন, তাতেও রিপাবলিকান শিবিরের একটা বড় অংশের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে।

```