Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মার্কিন বিজ্ঞানীদের নতুন টিকা, নাক দিয়ে ঢুকে রক্তে অ্যান্টিবডি তৈরি করছে, দুর্বল ভাইরাসে বদলও হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: ন্যাজাল ভ্যাকসিন হিসেবে বানানো হয়নি এই টিকাকে। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দিয়েই পরীক্ষা করছিলেন বিজ্ঞানীরা। আশ্চর্যের ব্যাপার দেখা যায়, পেশির বদলে নাক দিয়ে টিকার ডোজ ঢুকলে রক্তে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভাইরাসের মোকাবিলা

মার্কিন বিজ্ঞানীদের নতুন টিকা, নাক দিয়ে ঢুকে রক্তে অ্যান্টিবডি তৈরি করছে, দুর্বল ভাইরাসে বদলও হচ্ছে

শেষ আপডেট: 21 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ন্যাজাল ভ্যাকসিন হিসেবে বানানো হয়নি এই টিকাকে। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দিয়েই পরীক্ষা করছিলেন বিজ্ঞানীরা। আশ্চর্যের ব্যাপার দেখা যায়, পেশির বদলে নাক দিয়ে টিকার ডোজ ঢুকলে রক্তে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভাইরাসের মোকাবিলায় রোগ প্রতিরোধ শক্তিও তৈরি হচ্ছে। ইঁদুরের উপর গবেষণা করে এই নতুন টিকার কথা সামনে এনেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা। ‘সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব’ সায়েন্স জার্নালে এই টিকার বিষয়ে বিস্তারিত রিপোর্ট সামনে এনেছেন বিজ্ঞানীরা। ডাক্তার-গবেষক মাইকেল এস ডায়মন্ড বলেছেন, এই টিকা তৈরিতে নানা রকম কৌশল করা হয়েছে। মূলত ভেক্টর ভ্যাকসিন, তবে চমক আছে। কী সেই চমক? বিজ্ঞানী মাইকেল বলেছেন, এখানেও সর্দি-কাশির ভাইরাস অ্যাডেনোভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। ল্যাবরেটরিতে অ্যাডেনোভাইরাসের স্ট্রেন দুর্বল করে তার সঙ্গে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন (S)মিশিয়ে ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। সার্স-কভ-২ ভাইরাসের স্ট্রেন নিষ্ক্রিয় না হলেও দুর্বল। তবে এই টিকা শরীরে ঢোকার আগে ভাইরাল স্ট্রেনে পরপর দুটি মিউটেশন হবে অর্থাৎ ভাইরাসের জিনের গঠন বদলাবে। তবে এই বদল ভালর জন্যই। বিজ্ঞানীর দাবি, করোনার যে স্ট্রেনকে অ্যাডেনোভাইরাসের সঙ্গে মেলানো হয়েছে তাতে মিউটেশন হলে একটা বিশেষ গঠন তৈরি হবে। ভাইরাল স্ট্রেনের এই গঠন বিন্যাস শরীরে ঢুকলে বি-কোষকে সক্রিয় করে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে অ্যাকটিভ করবে। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক সিয়ান হুইল্যান ও মার্ভিন এ বলেছেন, এখনও এই টিকা মানুষের শরীরে প্রয়োগ করা হয়নি। ল্যাবরেটরিতে ইঁদুরের উপর পরীক্ষা করে সাফল্য মিলেছে। প্রি-ক্লিনিকাল স্টেজে কয়েকটি ইঁদুরের শরীরে ভাইরাস ঢুকিয়ে পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, টিকার ডোজে ভাইরাল লোড বা ভাইরাসের প্রভাব কমেছে। প্রথমে পেশিতে টিকার ইনঞ্জেকশন দেওয়া হয়েছিল। তাতে দেখা যায় দীর্ঘদিনের ব্যবধানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এর পরে নাক দিয়ে টিকার ডোজ দেওয়া হয়। তারপরেই দেখা যায় খুব তাড়াতাড়ি ইঁদুরের রক্তরস বা প্লাজমায় অ্যান্টিবডি তৈরি হয়েছে। নিউমোনিয়ার প্রভাবও কমেছে। বি-কোষ প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে। ফলে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে রক্তে। ডক্টর মাইকেল বলেছেন, এখনও অবধি টিকার প্রভাবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরং ইঁদুরদের সংক্রমণ একেবারেই কমে যাওয়ার পথে। ইমিউন সিস্টেমও শক্তপোক্ত হচ্ছে। টি-কোষ জেগে উঠেছে কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই টিকার সেফটি ট্রায়ালের ফলও ইতিবাচক মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। দেখা গেছে, নাক দিয়ে টিকার ডোজ শরীরে ঢুকলে ফুসফুসে সরাসরি তার প্রভাব পড়ে। শ্বাসযন্ত্রের সংক্রমণ কমতে থাকে। শ্বাসকষ্টও কমে ধীরে ধীরে। এমনকি ফুসফুসের কোষে ভাইরাস আর প্রতিলিপি তৈরি করে ছড়িয়ে পড়তে পারে না।

```