Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মাথায় কিলবিল করছে ৭০০ ফিতাকৃমি, বেরিয়ে আসছে কান-গলা দিয়ে, শিউরে উঠলেন ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড মাথা যন্ত্রণা, বমি। দু’হাতে মাথা চেপে ধরে কুঁকড়ে যাচ্ছেন রোগী। ভাল করে দেখতে রোগীকে হাঁ করিয়েই তাজ্জব ডাক্তাররা। এ কী কাণ্ড! মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে লম্বা লম্বা ফিতাকৃমি। ঘুরপাক খাচ্ছে কানের ভিতরেও। ব্রেন স্ক্য

মাথায় কিলবিল করছে ৭০০ ফিতাকৃমি, বেরিয়ে আসছে কান-গলা দিয়ে, শিউরে উঠলেন ডাক্তাররা

শেষ আপডেট: 21 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড মাথা যন্ত্রণা, বমি। দু’হাতে মাথা চেপে ধরে কুঁকড়ে যাচ্ছেন রোগী। ভাল করে দেখতে রোগীকে হাঁ করিয়েই তাজ্জব ডাক্তাররা। এ কী কাণ্ড! মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে লম্বা লম্বা ফিতাকৃমি। ঘুরপাক খাচ্ছে কানের ভিতরেও। ব্রেন স্ক্যান করতেই বোঝা গেল ব্যাপারটা। ওই ব্যক্তি টিনিয়াসিসে আক্রান্ত হয়েছে। মাথায় কিলবিল করছে অন্তত ৭০০ ফিতাকৃমি। ডিম, লার্ভা মিলিয়ে সংখ্যাটা ক্রমশই বাড়ছে। দীর্ঘদিন ধরেই মাথা যন্ত্রণায় ভুগছিলেন ওই ব্যক্তি। কিছু খেলেই বমি হয়ে যেত। সেই সঙ্গে খিঁচুনি, কাঁপুনি দিয়ে জ্বর। ভেবেছিলেন ব্রেন টিউমার হয়েছে। ডাক্তারদের জোরাজুরিতে তিনি জানান মাসখানেক আগে হটপট পর্ক খেয়েছিলেন। তার পর থেকেই বুকে, পেটে এই অসহ্য যন্ত্রণা। ঘটনা চিনের ঝেজিয়াং প্রদেশের। ৪৩ বছরের ঝু জং ফা-র অবস্থা আশঙ্কাজনক। ঝেজিয়াং ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের ডাক্তার ওয়াং জিয়ান জানিয়েছেন, হটপট পর্কের সঙ্গে ফিতাকৃমির ডিম কোনওভাবে রোগীর পেটে চলে যায়। দীর্ঘ একমাসে সংখ্যা বেড়ে অন্তত ৭০০ ফিতাকৃমির জন্ম হয়েছে রোগীর শরীরে। মস্তিষ্কে শুধু নয়, পাকস্থলী, ফুসফুস, অন্ত্রেও ছড়িয়ে পড়েছে তারা। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। ডাক্তার ওয়াং জানিয়েছেন, ‘চেস্ট ক্যাভিটি’ ভরে গেছে ফিতাকৃমিতে। পেশীতে ছড়িয়ে পড়েছে কৃমির লার্ভা। তাই বারে বারেই খিঁচুনি, কাঁপুনি দিয়ে জ্বর আসছে রোগীর। অস্ত্রোপচার করে গোটা শরীর থেকে শয়ে শয়ে ফিতাকৃমি বার করতে হবে। তাতে সময় লাগে কয়েক ঘণ্টা। অ্যান্টি-প্যারাসাইটিক ড্রাগও দেওয়া হবে রোগীকে। যাতে কৃমির কোনও অংশ শরীরে থেকে গেলে সেটা নষ্ট হয়ে যায়। এই ফিতাকৃমি টিনিয়া সোলিয়াম। আসলে পর্ক টেপ ওয়ার্ম। যারা শূকরের পেটে থাকে। অনেক সময় গরুর পেটেও পাওয়া যায় এই ধরনের ফিতাকৃমি থাকে বলা হয় টিনিয়া স্যাজিনাটা। ভাল করে রান্না না করে অর্ধ সিদ্ধ শূকর বা গরুর মাংস খেলে সেই কৃমির ডিম বা লার্ভা চলে আসে শরীরে। মানুষের শরীরে একবার ঢুকতে পারলেই তারা বংশবৃদ্ধি করে সংখ্যায় বাড়তে থাকে। শুধু সংখ্যা নয় আকারেও বাড়তে থাকে ফিতাকৃমিরা। টিনিয়াসিসে আক্রান্তদের শরীরে হাজার হাজার ফিতাকৃমির ডিমও দেখা গেছে। টিনিয়াসিসে আক্রান্তদের রক্তাস্পতা, হাইপারটেনশনে ভুগতেও দেখা যায়। সঠিক সময় চিকিৎসা না করালে এই রোগ প্রাণঘাতীও হতে পারে।

```