Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইমরান খান জলসা করবেন, প্রতীকী লোডশেডিং, দাঁড় করিয়ে রাখার পর কাশ্মীর প্রশ্নে নতুন স্টাইল

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের প্রতি সংহতি জানাতে আর কী কী করবে পাকিস্তান? বুধবার সক্কাল সক্কাল টুইট করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মীরি জনতাকে পাশে থাকার বার্তা দিতে জলসা করবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মু

ইমরান খান জলসা করবেন, প্রতীকী লোডশেডিং, দাঁড় করিয়ে রাখার পর কাশ্মীর প্রশ্নে নতুন স্টাইল

শেষ আপডেট: 10 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের প্রতি সংহতি জানাতে আর কী কী করবে পাকিস্তান? বুধবার সক্কাল সক্কাল টুইট করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মীরি জনতাকে পাশে থাকার বার্তা দিতে জলসা করবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরবাদে হবে হবে ওই জলসা। তেহেরিক-ই-ইনসান পার্টির সুপ্রিমো ইমরান জানিয়েছেন, ওই জলসা থেকে জম্মু ও কাশ্মীরের জনতাকে বার্তা দেবেন তিনি। টুইটে ইমরান লিখেছেন, ভারত সরকার এবং নিরাপত্তা বাহিনী কাশ্মীরকে ঘিরে রেখেছে। ইসলামাবাদ যে কাশ্মীরি জনতার পাশে আছে, তা বোঝাতে সরকারি দফতরে প্রতীকী লোডশেডিংয়ের ডাক দিয়েছিলেন ইমরান খান। তারপর এক শুক্রবার নামাজের পর আধ ঘণ্টা পাক জনতাকে দাঁড়িয়ে থাকার অনুরোধ করেছিলেন বাইশ গজ থেকে প্রধানমন্ত্রী হওয়া এই নেতা। এ বার জলসা। https://twitter.com/imrankhanpti/status/1171620016174915584?s=12 জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই দুদেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ে। চাপানউতোর তুঙ্গে ওঠে। আন্তর্জাতিক মহলেও শুরু হয় দড়িটানাটানি। এর মধ্যেই বুধবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকের মাঝে পাক বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি ভারতকে আক্রমণ করতে গিয়ে 'ইন্ডিয়ান স্টেট অফ কাশ্মীর' বলে ফেলেন। বিদেশমন্ত্রীর মুখ ফস্কে বলা এমন কথায় ঘোর বিপাকে পড়ে ইমরান প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের বিদ্রুপের মধ্যে পাক জনতার একাংশও প্রবল সমালোচনা শুরু করে দেয়। অনেকে মনে করছেন, সেই ড্যামেজ কন্ট্রোল করতেই হয়তো এ বার জলসার আয়োজন ইমরানের। পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মহলে বারবার দরবার করেও কোনও ইতিবাচক সাড়া পায়নি ইসলামাবাদ। তাই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির চাপেই ইমরান লোডশেডিং, জলসা- এ সব করছেন। উদ্দেশ্য একটাই, ব্যাপারটাকে জিইয়ে রাখা।

```