Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঋষি পিহুর প্রেমে নতুন মোড়, কী হতে চলেছে ভ্যালেন্টাইন ডে'র অনুষ্ঠানে?

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। নায়ক-নায়িকা ঋষি আর পিহুর মিষ্টি প্রেমের গল্প বেশ মনে ধরেছে বাংলার দর্শকের। ছোট্টবেলার হারিয়ে যাওয়া প্রেম কী করে ফিরে পাবে, তাই নিয়েই মূলত গল্প। ঘটনাচক্রে নিজেদের মনের মানুষের সঙ্গেই

ঋষি পিহুর প্রেমে নতুন মোড়, কী হতে চলেছে ভ্যালেন্টাইন ডে'র অনুষ্ঠানে?

শেষ আপডেট: 12 February 2022 17:55

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। নায়ক-নায়িকা ঋষি আর পিহুর মিষ্টি প্রেমের গল্প বেশ মনে ধরেছে বাংলার দর্শকের। ছোট্টবেলার হারিয়ে যাওয়া প্রেম কী করে ফিরে পাবে, তাই নিয়েই মূলত গল্প। ঘটনাচক্রে নিজেদের মনের মানুষের সঙ্গেই বিয়ে হয় নায়ক নায়িকার। কিন্তু তারা একে অপরকে চিনতে পারে না। বিবাহিত জীবনকে দূরে ঠেলে খুঁজে যায় নিজেদের ছেলেবেলার মনের মানুষকে। কাহিনির মোড় ঘুরে যায় সম্প্রতি, যখন গল্পের নায়িকা পিহু জানতে পারে তার ছোটবেলার হারিয়ে যাওয়া ‘টুবাই দা’ আদতে হারিয়ে যায়নি, বর্তমানে সেই তার স্বামী। এদিকে বর্তমানে ঋষির জীবনে আসতে চায় প্রিয়া। কিন্তু ঋষি ঠিক কী চায়? নিজের মনের মানুষ কি চিনতে পারবে ঋষি?ঝগড়া, খুনসুটি নিয়ে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ‘মন ফাগুন’। প্রেমের দিবসে থাকছে ধারাবাহিকের এক ঘণ্টার স্পেশাল এপিসোড। থাকবেন স্পেশাল অতিথিরাও। নাচে গানে পালন হবে ভ্যালেনটাইনস ডে। থাকবে অঙ্কুশ, দেবলীনা এবং আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’র ‘সই’ ওরফে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং ‘বরফি’ ওরফে অরুণিমা হালদার।অভিনেতা শন ব্যানার্জি এবং সৃজলা গুহ দুই কেন্দ্রিয় চরিত্র 'ঋষি' এবং 'পিহু'র ভূমিকায় অভিনয় করছে ‘মন ফাগুনে’। এছাড়া আছেন রব দে, গীতশ্রী রায় সহ অন্যান্য জনপ্রিয় অভিনেতারা । ভ্যালেনটাইনস ডে-তেই কি তবে মিল হবে ঋষি পিহুর? হারিয়ে যাওয়া প্রেম কি খুঁজে পাবে তারা? জমজমাট এই পর্বে কি বদলে যাবে ঋষি পিহুর জীবন? জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে প্রতিদিন রাত সাড়ে ৮-টায়।

```