Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অক্সফোর্ডের পরে ব্রাজিলে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে চিনের সিনোভ্যাক

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন দৌড়ে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, আমেরিকার মোডার্নার মতোই তিন স্তরে এগিয়ে রয়েছে চিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোভ্যাক। দেশের বাইরে এবার ব্রাজিলের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে সিনোভ্যাক। প্র

অক্সফোর্ডের পরে ব্রাজিলে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে চিনের সিনোভ্যাক

শেষ আপডেট: 20 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন দৌড়ে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, আমেরিকার মোডার্নার মতোই তিন স্তরে এগিয়ে রয়েছে চিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোভ্যাক। দেশের বাইরে এবার ব্রাজিলের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে সিনোভ্যাক। প্রথম পর্যায়ে ৯০০ জনকে টিকা দেওয়া হবে বলে খবর। ব্রাজিলের হেলথ রিসার্চ সেন্টার বুটানটানের সঙ্গে যৌথ উদ্যোগে সাও পাওলোতে টিকার ট্রায়াল শুরু করবে সিনোভ্যাক। বুটানটান ইনস্টিটিউটের প্রধান ডিমাস কোভাস জানিয়েছেন, প্রথম পর্যায়ে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। দেশের ছ’টি রাজ্যে টিকার ট্রায়াল হবে। সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এই ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলেই দাবি করেছিল চিনের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সাও পাওলোর স্বাস্থ্য দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুটি ডোজে এই ভ্যাকসিনের ট্রায়াল করা হবে। অন্তত তিন মাস চলবে ট্রায়াল। তারপর মানুষের শরীরে এই ভ্যাকসিনের প্রভাব কী হল সেটা সামনে আনা হবে।

আরও পড়ুন: অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল হবে ভারত, শীঘ্রই এ দেশে উৎপাদন শুরু হবে জানাল সেরাম

করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দু’নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ১৪ লাক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে সাও পাওলো, রিও ডি জেনিরোতে। অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ব্রাজিলে। লেমানন ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাজিলে করোনার হটস্পট সাও পাওলো ও রিও ডি জেনিরোতে মোট ৩০০০ জনকে দেওয়া হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। তার মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সাও পাওলোতে ২০০০ জন ও রিও ডি জেনিরোতে হাজার জনকে বেছে নেওয়া হয়েছে। চিনের আরও একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্মের তৈরি ভ্যাকসিনেরও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। সিনোফার্মের বায়োটেক গ্রুপের তত্ত্বাবধানে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে আবু ধাবিতে। চিনের বায়োটেকনোলজি ফার্ম কানসিনোবায়ো ভেক্টর ভ্যাকসিন তৈরি করছে। অ্যাডেনোভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। এই গবেষণায় তাদের সঙ্গে রয়েছে দেশের অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকাল সায়েন্সেস। ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত রিপোর্টে গবেষকরা বলেছিলেন এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তুতি চলছে।

```