Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্যানিটাইজারে ব্যালট জ্যাম! আমেরিকার ভোট গণনায় বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ভোটে বুথ জ্যাম খুব চালু শব্দ। নিজেদের ভোটারদের দাঁড় করিয়ে লম্বা লাইন করিয়ে ভোট প্রক্রিয়া শ্লথ করে দেওয়ার কৌশল। কিন্তু মার্কিন মুলুকের ভোটে দেখা গেল ব্যালট জ্যাম! যা নিয়ে কার্যত নাস্তানাবুদ ভোটকর্মীরা। ব্যাপারটা কী?

স্যানিটাইজারে ব্যালট জ্যাম! আমেরিকার ভোট গণনায় বিপত্তি

শেষ আপডেট: 4 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ভোটে বুথ জ্যাম খুব চালু শব্দ। নিজেদের ভোটারদের দাঁড় করিয়ে লম্বা লাইন করিয়ে ভোট প্রক্রিয়া শ্লথ করে দেওয়ার কৌশল। কিন্তু মার্কিন মুলুকের ভোটে দেখা গেল ব্যালট জ্যাম! যা নিয়ে কার্যত নাস্তানাবুদ ভোটকর্মীরা। ব্যাপারটা কী? স্যানিটাইজারের ময়েশ্চারে ব্যালটের স্ক্যানার জ্যাম হয়ে গিয়েছে। যার ফলে ভোট গুণতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নির্বাচন কর্মীদের। এই ঘটনা ঘটেছে আইওয়া প্রদেশে। ভোটাররা বুথে এসেছেন। ব্যালট তোলার আগে হাতে ঘষে নিয়েছেন স্যানিটাইজার। আর সেই ময়েশ্চারেই যত বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ভোটে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা খবর তাতে আইওয়াতেই এই সমস্যা দেখা গিয়েছে। অন্য জায়গায় যখন ১০০ ব্যালট গণনা হয়ে যাচ্ছে তখন আইওয়ায় ২৫টিও গণনা হচ্ছে না। ব্যালটটিকে একটি স্ক্যানারের সামনে ধরা হয়। ভোটিং ব্যালটে একটি নির্দিষ্ট জায়গা স্ক্যান মেশিনের সামনে ধরলেই উঠে যায় কার দিকে ভোট পড়েছ। কিন্তু ময়েশ্চারারের জন্য সেই স্ক্যান হতে অনেক সময় লেগে যাচ্ছে একদিকে কোভিড অন্যদিকে ভোট। এবার আমেরিকায় ছ'কোটির বেশি মানুষ পোস্টাল ব্যালট তথা আর্লি ভোটিংয়ে অংশ নিয়েছেন। অনেকেই বুথে যাওয়ার ঝুঁকি নেননি। এই আইওয়া প্রদেশেই এক লক্ষ ৩৫, হাজারের বেশি কোভিডে আক্রান্ত হয়েছেন। গোটা আমেরিকায় প্রায় ৯৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যেই দুই শতাব্দীর রীতি মেনে নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোট হয়েছে আমেরিকায়।

```