Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ছবির নেশায় বিপদের তোয়াক্কা নেই! ঢেউয়ের দাপটে তলিয়ে গেলেন দুই বান্ধবী

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রস্নানের মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য ছিল, বিকিনি পরা অবস্থায় সেই ঝুঁকিপূর্ণ স্নানের দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করে প্রশংসা কুড়োবেন তাঁরা। সেই ভেবেই ঝুঁকিপূর্ণ ভাবে ঢেউয়ের সামনে ক্যামেরার লেন্স

ছবির নেশায় বিপদের তোয়াক্কা নেই! ঢেউয়ের দাপটে তলিয়ে গেলেন দুই বান্ধবী

শেষ আপডেট: 10 March 2019 20:36

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রস্নানের মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য ছিল, বিকিনি পরা অবস্থায় সেই ঝুঁকিপূর্ণ স্নানের দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করে প্রশংসা কুড়োবেন তাঁরা। সেই ভেবেই ঝুঁকিপূর্ণ ভাবে ঢেউয়ের সামনে ক্যামেরার লেন্সে পোজ় দিয়েছিলেন এক যুবতী। আর ইনস্টাগ্রামে আপলোড করার জন্য তাঁর নিখুঁত ছবি তোলায় চেষ্টা করছিলেন অন্য জন। কিন্তু ফল হল মর্মান্তিক। ভয়ংকর এক ঢেউ এসে তাঁদের ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্রের গভীরে।
তবে তার পরিণতি যে এমন ভয়ংকর হবে, তা স্বপ্নেও ভাবেননি দুই বান্ধবীর কেউ-ই। সূত্রের খবর, বালি প্রিয়ে সমুদ্রের গভীরে এবড়ো-খেবড়ো পাথরের উপর গিয়ে দাঁড়ান দু’জন। প্রতি মুহূর্তেই সেখানে আছড়ে পড়ছিল ঢেউ। বিকিনি পরিহিতা এক যুবতী সেই পিছল পাথরের উপর দাঁড়িয়েই ক্যামেরার দিকে পোজ় দেন। আর অন্য জন তাঁর ছবি তুলতে থাকেন। উদ্দেশ্য ছিল, বান্ধবীর পিছনে আছড়ে পড়া ঢেউটিও ক্যামেরাবন্দি করবেন তিনি।
প্রথম কয়েকটা ঢেউ কোনও রকমে সামলে নেন তাঁরা। কিন্তু তার পরের মুহূর্তেই আরও বড় একটি ঢেউ এসে টেনে নিয়ে চলে যায় দু'জনকেই। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে উপস্থিত অন্য পর্যটকেরা কিছু বুঝেই উঠতে পারেননি। তবে তাঁদেরই এক জনের মোবাইল ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়েছে।
এমন ঘটনা প্রথম নয়। সোশ্যাল মিডিয়ায় ভাল ছবি পোস্ট করার নেশা যেন দিনকেদিন বেড়েই চলেছে। পছন্দের, নিখুঁত মুহূর্তের ছবি পেতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না অনেকেই। দিন কয়েক আগেই পর্তুগালের এক দম্পতি শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে ট্রেনে ভ্রমণ করার সময় একটি ছবি তুলতে ট্রেনের বাইরে ঝুলে পড়েছিলেন। ট্রেন তখন এগিয়ে চলেছে একটি ব্রিজের উপর দিয়ে, যার নীচে গভীর খাদ। এমন ঝুঁকিপূর্ণ ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছিলেন। আর এবার ঢেউয়ের সামনে ছবি তুলতে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন দুই বান্ধবী।

```