Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সাতসকালে ইনস্টাগ্রাম বিভ্রাট! বিশ্বজুড়ে বসে গেল পরিষেবা, সমস্যায় ব্যবহারকারীরা

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ইনস্টাগ্রাম বিভ্রাটের শিকার ইন্টারনেট ব্যবহারকারীরা (Instagram down)। ডাউনডিটেক্টর (Downdetector) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহার

সাতসকালে ইনস্টাগ্রাম বিভ্রাট! বিশ্বজুড়ে বসে গেল পরিষেবা, সমস্যায় ব্যবহারকারীরা

শেষ আপডেট: 9 March 2023 03:55

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ইনস্টাগ্রাম বিভ্রাটের শিকার ইন্টারনেট ব্যবহারকারীরা (Instagram down)। ডাউনডিটেক্টর (Downdetector) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। লগ ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন বিশ্বজুড়ে প্রায় ৪৬ হাজার মানুষ। যদিও কী কারণে হঠাৎ এই বিভ্রাট, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সমস্যার সূত্রপাত বুধবার মধ্যরাতে। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই ডাউনডিটেক্টর প্ল্যাটফর্মে এই নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। এরপর একে একে অভিযোগ জমা পড়তে থাকে ভারত, অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে। ভারতে অন্তত ১ হাজার ব্যবহারকারী লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। লগ ইন করার পর তাঁরা আর কিছুই করতে পারছিলেন না বলে অভিযোগ। কেউ কেউ তো পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন টুকুও করতে পারেননি। আমেরিকায় অন্তত ২৬ হাজার মানুষ ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাটের শিকার হয়েছেন বলে দাবি ডাউনডিটেক্টরের।

বৃহস্পতিবার সকাল ৭ টা পর্যন্ত সমস্যা জারি ছিল। যদিও কী কারণে এই বিভ্রাট, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা মেটার তরফেও এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

পুরীর বাজারে আগুন, সরানো হল শতাধিক মানুষকে


```