Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নিরাপরাধ মানুষকে বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে, বাংলার গণতন্ত্র লঙ্ঘিত: রাজ্যপাল

ভোট মিটলেও জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগে আগে থেকেই সরব বিরোধীরা।

নিরাপরাধ মানুষকে বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে, বাংলার গণতন্ত্র লঙ্ঘিত: রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 14 June 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটলেও জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগে আগে থেকেই সরব বিরোধীরা। এবার এ ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের কথায়, "ভোট মিটলেও বাংলার অশান্তি থামেনি। নিরপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। প্রশাসন নিষ্ক্রিয় হওয়ায় বাংলার গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে।"

বোস এও বলেন, "রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ।"

অবিলম্বে প্রশাসন সক্রিয় না হলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি শুনিয়েছেন রাজ্যপাল। যদিও রাজ্যের সাংবিধানিক প্রধানের এদিনের বক্তব্যকে 'বিজেপির প্রতিক্রিয়া' বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, "উনি বরং রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে মন দিয়ে রাজনীতি করুন!"

কুণালের দাবি, "বাংলায় কেউ ঘরছাড়া নেই। ভোটে হারের পর নজর ঘোরাতে বিজেপি কিছু লোককে কলকাতায় এনে থাকা-খাওয়ার ব্যবস্থা করে ঘরছাড়ার নাটক করছে। রাজ্যপাল নিজের দলের সেই সতীর্থদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।"

প্রসঙ্গত, রাজভবনের অদূরে মাহিশ্বরী ভবনে রয়েছেন বিজেপির ঘরছাড়়ারা। এদিন তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পরে বিকেল সাড়ে চারটেয় রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল।


```