Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতার উপকণ্ঠে কলেজে দুষ্কৃতী তাণ্ডব! আক্রান্ত ছাত্রী, মামলা দায়েরের অনুমতি আদালতের

কলকাতার উপকণ্ঠে কলেজে দুষ্কৃতী তাণ্ডব এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা গড়াল হাইকোর্টে।

কলকাতার উপকণ্ঠে কলেজে দুষ্কৃতী তাণ্ডব! আক্রান্ত ছাত্রী, মামলা দায়েরের অনুমতি আদালতের

আক্রান্ত ছাত্রী। প্রতীকী ছবি।

শেষ আপডেট: 13 June 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উপকণ্ঠে কলেজে দুষ্কৃতী তাণ্ডব এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। আক্রান্ত ছাত্রীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

আদালত সূত্রের খবর, হাজরা ল কলেজের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ছাত্রীর উপর ছুরি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর হাত কেটে দেওয়া হয়। অভিযোগ, থানায় জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আক্রান্ত ছাত্রী কলেজে ঢুকতে পারছে না বলেও অভিযোগ।

অন্যদিকে মুর্শিদাবাদে বধূ মৃত্যুর ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলায় এডিজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দু'মাস আগে মুর্শিদাবাদে শ্বশুরবাড়িতে ওই বধূর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নামার পর তদন্তের কোন অগ্রগতি হয়নি বলে অভিযোগ।

মৃত বধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মৃতদেহ বাপের বাড়ির হাতে তুলে দেয়নি পুলিশ। এমনকী ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়নি। শ্বশুরবাড়ির যে ঘর থেকে বধূর দেহ উদ্ধার করা হয়েছিল, পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনা ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির লোকেদের পরিবর্তে বধূর দুই বোনকে আটক করে পুলিশ। 


```