Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রাজ্যের বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি! দেখা নেই অরূপ বিশ্বাসের

ধনধান‍্য প্রেক্ষাগৃহের এই বাণিজ্য সম্মেলনে (Business Conclave) দেখা গেল না সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাসকে (Arup Biswas News)।

রাজ্যের বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি! দেখা নেই অরূপ বিশ্বাসের

অরূপ বিশ্বাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 December 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Election) আগে শেষ বাণিজ্য সম্মেলন হচ্ছে রাজ‍্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ধনধান‍্য প্রেক্ষাগৃহের এই বাণিজ্য সম্মেলনে (Business Conclave) দেখা গেল না সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাসকে (Arup Biswas News)।

বৃহস্পতিবার দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির হয়েছেন এক দিনের এই বাণিজ্য সম্মেলনে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth), শিল্পমন্ত্রী শশী পাঁজা, শিল্প দফতরের সচিব বন্দনা যাদব-সহ ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)।

শিল্পমহলের প্রতিনিধিত্ব করেন হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, রুদ্র চট্টোপাধ্যায়, অশোক ধানুকা, উজ্বল চট্টোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা, সত্যম রায়চৌধুরী, প্রসূন চট্টোপাধ্যায়, মায়াঙ্ক জালান প্রমুখ। তবে এই গুরুত্বপূর্ণ মঞ্চে অনুপস্থিত ছিলেন বিদ্যুৎ ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস।

‘বিজনেস কনক্লেভ ২০২৫’-এ শিল্পবিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আরপিজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goyenka) জানান, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে তাঁর গোষ্ঠী প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাঁর কথায়, “এই বিপুল বিনিয়োগ সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন্যই। তিনি যে হ্যাসল-ফ্রি পরিবেশ তৈরি করেছেন, সেটাই শিল্পের পক্ষে সহায়ক হয়েছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, রাজ্যে ৫ হাজার মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি স্টোরেজ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য রয়েছে। পাশাপাশি স্কুল খাতে ৫০০ কোটি টাকা এবং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে হাসপাতাল প্রকল্প মিলিয়ে মোট প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, শিল্পপতি হর্ষব নেওটিয়া জানান, গত দেড় দশকে হসপিটালিটি, রিয়েল এস্টেট ও শিক্ষা ক্ষেত্রে তাঁর গোষ্ঠীর মোট বিনিয়োগ প্রায় ১০ হাজার কোটি টাকা। তিনি বলেন, আগামী দিনে আরও ১০টি হোটেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে চারটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে তিনি জানান, একটি হাসপাতাল দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তাঁদের তিনটি হাসপাতাল চালু রয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মোট ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তাঁর গোষ্ঠী।

আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী বাংলার সাম্প্রতিক পরিবর্তন ও বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন সম্মেলনে। তাঁর বক্তব্য, বাংলায় কী ধরনের বদল এসেছে এবং এখনও আসছে, তা বিমানবন্দর থেকে বেরোলেই স্পষ্ট বোঝা যায়। তিনি জানান, গত ১১৫ বছর ধরে কলকাতায় আইটিসি-র সদর দফতর রয়েছে এবং এই দীর্ঘ সময়ে সংস্থাটি রাজ্যে গভীরভাবে জড়িয়ে পড়েছে।

সঞ্জীব পুরীর কথায়, গত দশ বছরে আইটিসি বাংলায় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে সংস্থার সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমানে প্রায় তিন লক্ষ কৃষককে সঙ্গে নিয়ে আইটিসি কাজ করছে।

গত বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় আইটিসি-র একটি প্রকল্পের শিলান্যাস করেছিলেন। মাত্র পাঁচ মাসের মধ্যেই সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে, যা সত্যিই অভাবনীয় বলে মন্তব্য করেন তিনি।

পর্যটন ও হসপিটালিটি ক্ষেত্রেও রাজ্যে আইটিসি-র সম্প্রসারণের কথা জানান সংস্থার চেয়ারম্যান। বর্তমানে বাংলায় আইটিসি-র সাতটি হোটেল রয়েছে। পাশাপাশি, আরও পাঁচটি নতুন হোটেল প্রকল্প পাইপলাইনে রয়েছে। এর মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি এবং সুন্দরবনে তিনটি হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে গত পনের বছরে বাংলায় আইটিসি-র ব্যবসার গতি যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা স্পষ্ট করেন সঞ্জীব পুরী। নির্দিষ্ট কোনও নতুন বিনিয়োগের অঙ্ক না জানালেও, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উন্নয়ন ও রূপান্তরের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদি তিনি।

উমেশ চৌধুরী (টিটাগড় ওয়াগন) জানান, "আগে আমাদের এখানে একটা ওয়াগন কারখানা ছিল, এখন তিনটে হয়েছে। আমরা এই বাংলাতেই আমাদের কারখানায় এক হাজার মেট্রো ও বন্দে ভারত কোচ করব যা সমগ্র এশিয়ার, চিনের ঠিক পরেই সব থেকে বড় ফ্যাক্টরি হতে চলেছে।"

তিনি জানান, "ফলতা তে ১৬/১৮ টা স্পেশালাইজড নেভি ভেসেল কারখানা করব, জমি আমরা পেয়েছি। আগামী এক বছরের মধ্যে ওখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এর থেকে এম‌এস‌এম‌ই সেক্টরেও প্রায় ৬/৮ হাজার কোটি টাকা মার্কেট জেনারেট হবে।‌ আমরা এই প্রজেক্টের জন্য বাংলার মেধার উপরেই নির্ভর করছি। মেক ইন্ডিয়ার মত আমরা মেক-ইন-বেঙ্গল এ জোড় দিতে চাই।"

জেকে অর্গানাইজেশনের তরফে চৈতন্য হরি সিংহানিয়া জানান, "জেকে পেপার নতুন প্রজেক্ট করছে উলুবেড়িয়াতে। বাংলার উন্নয়নের সঙ্গে নিজেদের জুড়তে চায় আমাদের কোম্পানি।"

জেএসডব্লিউ-এর শরদ মাহিন্দ্রা জানিয়েছেন, "৩২০০ মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা শালবনিতে গড়েছি যার শিলান্যাস এই বছর এপ্রিল মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী করেছিলেন। যেখানে আমাদের দফা মিলিয়ে মোট ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছি। শালবনিতে ইতিমধ্যেই আমাদের প্রথম ফেজের কাজ শুরু হয়েছে। ৩ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান ও প্রায় ৮ হাজার পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে এখানে।"

এই বিজনেস কনক্লেভ কলকাতায় অনুষ্ঠিত প্রথম বাণিজ্য সম্মেলন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত করছে রাজ্য।


```