Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

তৃতীয় স্ত্রীর মান ভাঙাতে হবে, ৭ বছরের ছেলেকে মেরে বৌকে ভিডিও পাঠাল বাবা

দ্য ওয়াল ব্যুরো: বাবা আর সৎ-মায়ের সঙ্গে থাকত ৭ বছরের ছেলে। সৎ-মা (stepmother)অবশ্য পছন্দ করত না তাকে। তাই তার ঠাঁই হয়েছিল দাদু-ঠাকুমার ঘরে। রোজ তাঁদের সঙ্গেই শুত একরত্তি ছেলে। কিন্তু সেদিন খুব গরম ছিল। বাবা-মায়ের ঘরে কুলার থাকায় ছেলেকে সেখ

তৃতীয় স্ত্রীর মান ভাঙাতে হবে, ৭ বছরের ছেলেকে মেরে বৌকে ভিডিও পাঠাল বাবা

শেষ আপডেট: 17 May 2023 09:13

দ্য ওয়াল ব্যুরো: বাবা আর সৎ-মায়ের সঙ্গে থাকত ৭ বছরের ছেলে। সৎ-মা (stepmother)অবশ্য পছন্দ করত না তাকে। তাই তার ঠাঁই হয়েছিল দাদু-ঠাকুমার ঘরে। রোজ তাঁদের সঙ্গেই শুত একরত্তি ছেলে। কিন্তু সেদিন খুব গরম ছিল। বাবা-মায়ের ঘরে কুলার থাকায় ছেলেকে সেখানেই এসে শুতে বুলেছিল বাবা। শুনেই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল ছেলে। তখনও সে জানত না, আরামের ওই ঘুমই তার শেষ ঘুম হবে। সৎ মায়ের মন রাখতে নিজের বাবাই খুন করল ছেলেকে (Indore Man Strangles Son)।

ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। মৃত শিশুটির নাম প্রতীক। তাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই বাবা শশীপাল মুন্ডে (২৬) এবং তার তৃতীয় স্ত্রী পায়েলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রতীক শশীপাল ও তার আগের এক স্ত্রীর সন্তান। তাকে নিয়ে পায়েলের সঙ্গে প্রতীকের অশান্তি লেগেই থাকত। পায়েল একেবারেই পছন্দ করত না শিশুটিকে। সে চাইত, শশীপাল যেন ছেলেকে অন্য কোথাও রেখে আসে বা মেরে ফেলে।

সম্প্রতি পায়েলেরও ছেলে হয়েছিল। সন্তানের জন্মের পর থেকে বাপের বাড়িতে থাকছিল সে। স্বামীকে শাসিয়ে রেখেছিল, আগের পক্ষের ছেলেকে বিদায় না করলে সেও আর বাপের বাড়ি থেকে ফিরবে না। এই নিয়ে রাগারাগির জেরে সে শশীপালকে হোয়াটসঅ্যাপে ব্লকও করে দিয়েছিল।

স্ত্রীর মান ভাঙাতে ছেলেকে খুন করবে বলে ঠিক করে শশীপাল। রবিবার রাতে সে ছেলেকে বলে তার সঙ্গে তার ঘরেই ঘুমোতে। বাবার ঘরে কুলার এআছে, গরমে আরাম লাগবে, সেই ভেবে উৎফুল্ল হয়ে ওঠে ছোট্ট প্রতীক। দাদু ঠাকুমাকে বলে বাবার ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে সে। এরপর রাত বাড়তেই জোরে টিভি চালিয়ে দিয়ে ঘুমের মধ্যেই ছেলেকে খুন করে সে।

শুধু তাই নয়, খুনের ঘটনা ভিডিও রেকর্ড করে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে পাঠায় সে। কিন্তু নম্বর ব্লকড থাকায় সেই ভিডিও আদৌ পৌঁছায়নি পায়েলের কাছে। এর কিছুক্ষণ পরেই পালিয়ে যায় শশীপাল।

পুলিশ মঙ্গলবার পায়েল এবং শশীপাল দুজনকেই গ্রেফতার করেছে। শশীপালের মোবাইল থেকে ছেলেকে খুন করার ভিডিওটিও উদ্ধার করেছে পুলিশ। যদিও পায়েলের দাবি, এই ঘটনায় তার কোনও যোগ নেই। সে কোনওদিনই প্রতীককে খুন করার কথা বলেননি স্বামীকে।

মমতার আচমকা হানা নবান্নের ছ’তলায়, তারপর গেলেন ১২ তলাতেও, কারণ কী?


```